শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর প্রাকৃতিক দুর্গে পরিণত ইরান: স্থল অভিযানের জন্য এক কঠিন চ্যালেঞ্জ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১২৫ নং ভুরভুসী কালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসন্তী রানী রায় দিনের বেলায় জ্বালাচ্ছেন বিদ্যুতের বাতি-দেখার কেউ নেই গৌরীপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটিতে সভাপতি ফারুক ও সাধারণ সম্পাদক রাকিব

মহামারী আরও খারাপ আকার ধারণ করবে বলে সতর্ক করেছে ডব্লিউএইচও

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০, ২.০৬ পিএম
  • ২৬২ বার পড়া হয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে বিশ্বজুড়ে সংক্রমন বৃদ্ধি পাবার এই পরিস্থিতিতে অদূর ভবিৎষতে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার সম্ভাবনা নেই। ডব্লিউএইচও হুঁশিয়ারি দিয়েছে যে, এ সময় সব দেশ কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে না পারলে মহামারী আরও খারাপ আকার ধারণ করবে।

জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদরদপ্তরে আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক টেদ্রোস আধানম গেব্রিয়েসাস বলেন, “অনেক বেশি দেশ ভুল পথে হাঁটছে। আর এই ভাইরাস গণমানুষের এক নম্বর শত্রু হয়ে দাঁড়াচ্ছে।

“করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে মৌলিক স্বাস্থ্যবিধি না মানা হলে এই মহামারী চলতে থাকবে, এ পরিস্থিতি খারাপ থেকে খারাপ এবং আরও খারাপের দিকে যাবে।

বিশ্বজুড়ে একদিনে রেকর্ড দুই লাখ ৩০ হাজার ৩৭০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

( ডব্লিউএইচও) জানিয়েছে।

ডব্লিউএইচওর প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় পাওয়া তথ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকায়।

এর আগে ১০ জুলাই এক দিনে দুই লাখ ২৮ হাজার ১০২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর জানিয়েছিল ডব্লিউএইচও। এতদিন সেটাই ছিল বিশ্বে এক দিনে শনাক্ত রোগীর সর্বোচ্চ সংখ্যা।

রয়টার্সের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩০ লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছে ৫ লাখের বেশি মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com