মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

দীপ্ত টিভিতে আরও এক তুর্কি সিরিয়াল

  • আপডেট সময় শনিবার, ১১ জুলাই, ২০২০, ১২.৪০ এএম
  • ১৩২০ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক.আল সামাদ রুবেলঃ বাংলায় ডাবিং করে তুর্কি সিলিয়ালগুলো প্রচার করে দেশীয় দর্শকদের কাছে পরিচিত করে তোলে দীপ্ত টিভি। শুরু থেকেই চ্যানেলটি প্রচার করে আসছে বাংলায় ডাব করা তুর্কি সিরিজগুলো। সেই প্রথম থেকে সিরিজগুলো এ দেশের দর্শকদের কাছে জনপ্রিয়তাও পায়।

সেই ধারাবাহিকতায় এবার দীপ্ত টিভি প্রচার শুরু করছে আরও একটি নতুন তুর্কি সিরিয়াল।নাম ‌‘বাহার’। ১১ জুলাই থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় দেখানো হবে সিরিয়ালটি। সিরিয়ালটি প্রচার উপলক্ষে দীপ্ত টিভির পক্ষ থেকে অনলাইন সংবাদ সম্মেলন করে।

করোনা ভাইরাসের এই পরিস্থিতির কারণেই অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে সিরিয়ালটির যাবতীয় বিষয় তোলে ধরা হয়। সেখানেই জানানো হয় সিলিয়ালটির গল্প প্রসঙ্গে। সিলিয়ালটি এক নারীর জীবন-সংগ্রামকে উপজীব্য করে, তুরস্কের সমাজিক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‌‘বাহার’।

এই ধারাবাহিকটির ‘দোরুক’ আর ‘নিসান’ নামের ছোট্ট দুই সন্তানকে ঘিরেই মা ‘বাহারের’ জীবন। কয়েক বছর আগে এক দুর্ঘটনায় বাহার তার স্বামী ‘সার্পকে’ হারায় কিন্তু স্বামীর অনুপস্থিতি সে তার সন্তানদের বুঝতে দেয় না। বাহার সবসময় নিজের ও তার স্বামীর পরিচয়ের গল্প, প্রেম-বিয়ের কথা এমনভাবে তার সন্তানদের শোনায়, যেন ওরা বাবাকে কাছে না পেলেও তার সুন্দর স্মৃতিগুলো নিয়ে বেড়ে উঠতে পারে।

বাহার তার সন্তানদেরকে সর্বোচ্চ ভালোবাসা আর সুন্দর শৈশব উপহার দিতে চায়, কারণ খুব ছোট বেলায় বাহারের মা তাকে ছেড়ে গিয়েছিলো। দীপ্ত টিভির পক্ষ থেকে জানানো হয় করোনার এই সময়ে সব নিরাপত্তা বজায় রেখে হোম কোয়ারেন্টিন পদ্ধতি মেনে এই ধারাবাহিকের ডাবিংয়ের কাজ শেষ করা হয়। ধারাবাহিকটিতে বাহার ও তার স্বামী সার্পের চরিত্রে কণ্ঠ দিয়েছেন মেরিনা মিতু ও শফিকুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com