বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিয়ানমার খনিতে ভূমিধসে নিহতের সংখ্যা – ১৬০

  • আপডেট সময় শুক্রবার, ৩ জুলাই, ২০২০, ৫.১২ পিএম
  • ২৬৬ বার পড়া হয়েছে

মিয়ানমারের উত্তরাঞ্চলের কাচিন প্রদেশে জেড পাথরের খনিতে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (৩ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানায়। গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) প্রদেশের হাপাকান্ত অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

খবরে বলা হয়, বরাবরের মতোই বৃহস্পতিবার খনি থেকে জেড পাথর সংগ্রহ করছিলেন শ্রমিকরা। এরই এক পর্যায়ে ওই ভূমিধসের ঘটনা ঘটে। কাদামাটির বিশাল স্তূপের নিচে চাপা পড়েন শ্রমিকরা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেজে মিয়ানমার দমকল বাহিনী জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের জেরে ওই ভূমিধস হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে ১৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতাবস্থায় ৫৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য খিন মং মিন্ত জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। ভারী বর্ষণের ফলে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে।

প্রশাসনের অবহেলার কারণে হাপাকান্ত এলাকায় প্রায়ই ভূমিধসসহ বিভিন্ন দুর্ঘটনা ঘটে বলে খবরে জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com