সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গ্রুপ থিয়েটার দিবস’ আনন্দ শোভাযাত্রা শিল্পকলা একাডেমির মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে পিরোজপুরে জেলা যুবদলের মিছিল ও সমাবেশ মাহবুবুল খালিদের কথায়, আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে গাইলেন সামিনা চৌধুরী হুথি বিদ্রোহীদের ৬৩টি সামরিক যান ও যুদ্ধ সরঞ্জাম ধ্বংস করার দাবি দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু কারিগরি ত্রুটির কারণে উড্ডয়নের সময় ইউএস-বাংলার ফ্লাইটে ত্রুটি আন্তর্জাতিক ক্যারিয়ারের আবেগঘন অধ্যায়ের সমাপ্তি টানছেন মুশফিকুর রহিম ১ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির বিজয় দিবসের উদ্বোধনী অনুষ্ঠান: রিজভী ইনানীতে গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দ্বগ্ধ

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী

  • আপডেট সময় রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১১.৫১ পিএম
  • ২৭ বার পড়া হয়েছে
{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false,"is_sticker":false}

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ- নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ও গীতিকবি লতিফুল ইসলাম শিবলীকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর মেয়াদে লতিফুল ইসলাম শিবলীকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

নিয়োগের বিষয়ে লতিফুল ইসলাম শিবলী গণমাধ্যমকে বলেন, ‘আশা করছি আগামীকাল সোমবার কর্মস্থলে যোগ দেব। শিল্পকলা তো বাংলাদেশের সংস্কৃতির একটি আয়না। এখানে দীর্ঘ ১৬ বছরের একটি ফ্যাসিবাদী শাসন ও ফ্যাসিবাদী কালচারের পরে যে একটা আমূল পরিবর্তনের কথা ছিল, আসলে সেভাবে সেটা হয়নি। জুলাই অভ্যুত্থানের পর যে প্রত্যাশা ছিল, তা বাস্তবায়ন হয়নি। আমার কাছে এই প্রত্যাশা পূরণ করাটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

জুলাই অভ্যুত্থানের পর শিল্পকলা একাডেমিতে প্রশাসনিক পরিবর্তনের ধারাবাহিকতায় মহাপরিচালক পদে তিন দফা পরিবর্তন এসেছে। অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া নাট্যজন অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ ছয় মাসের মাথায় পদত্যাগ করেন।

পরে মহাপরিচালকের দায়িত্ব নেন কবি রেজাউদ্দিন স্টালিন। তার মেয়াদ শেষ হয় গত ২১ সেপ্টেম্বর। পরে এক অফিস আদেশে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন-অর-রশীদকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

এদিকে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক করা হয়েছিল গীতিকবি লতিফুল ইসলাম শিবলীকে।

২০২৪ সালের ২২ সেপ্টেম্বর থেকে দুই বছরের চুক্তিতে তাকে নির্বাহী পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছিল। গত ২২ সেপ্টেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com