শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কক্সবাজারে গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি রাজধানীতে পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৪ টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহত মরিশাসের প্লেন-দে-পাপাই এলাকায় ভারী বাক্সে চাপা পড়ে তিন বাংলাদেশি মৃত্যু ১ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩জনে মৃত্যু স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে সরকারের সমন্বিত পরিকল্পনা ঘোষণা ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মৃত্যুর ঘটনায় লরি চালক গ্রেপ্তার, শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির অন্যতম পূরণ পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা

আজ শেষ হচ্ছে কমেডি ধারাবাহিক ‘গৃহযুদ্ধ’

  • আপডেট সময় সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১.৪১ এএম
  • ৭৫ বার পড়া হয়েছে

(প্রচার ২ নভেম্বর সোমবার)

আল সামাদ রুবেলঃ– আজ শেষ হচ্ছে বৈশাখী টিভির কমেডি ধারাবাহিক নাটক ‘গৃহযুদ্ধ’। নাটকটির শেষ পর্ব প্রচার হবে আজ সোমবার রাত ৮.৪০ মিনিটে।

পরিবারের সব দ্বন্দ্বেরও অবসান হবে এই পর্বের মাধ্যমে। মহিন খানের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন, সালাউদ্দিন লাভলু, চিত্রলেখা গুহ,আরফান আহমেদ, শেলী আহসান, রকি খান, ফাতেমা-তুজ- জোহরা, সাব্বির অর্নব, হায়দার আলী, জুলফিকার চঞ্চল, সীমান্ত আহমেদ, হানিফ পালোয়ান,জ্যোতি ইসলাম, অনন্যা ইসলাম, সুমাইয়া অর্পা, হিরা মনি, রিমু রোজা খন্দকার, টুহিন চৌধুরী, সান্তনা ইসলাম সোমা, মাফিয়া বিথি, মিমু সারিয়া, সজল মির্জাসহ অনেকেই।

কমেডিনির্ভর এ নাটকের কাহিনী ছিলো- ব্যবসায়ী বাশার সাহেবের দিনকাল মোটামুটি ভালোই চলছিল। হঠাৎ গ্রাম থেকে কুদ্দুস তার মা জামেলা তার বোন রাবেয়াকে নিয়ে বাশার সাহেবের বাড়িতে উঠে। কুদ্দুস নিজেকে বাশার সাহেবের ছেলে হিসেবে দাবি করে, কুদ্দুসের মা নিজেকে বাশার সাহেবর স্ত্রী হিসেবে দাবি করে। বাশার সাহেবের সম্পত্তির ভাগের জন্যই তারা এখানে এসেছে বলে জানিয়ে দেয়। একথা জানার পর বাড়ির মধ্যে কেয়ামত শুরু হয়ে যায়। যাকে বলে গৃহযুদ্ধ। এ নিয়েই নানা সমস্যা লেগেই থাকে। সব সমস্যারই সমাধান হচ্ছে নাটকের এ পর্বের মাধ্যমে।
পরিচালক মহিন খান বলেন, নানা হাস্যরস, মান-অভিমান আর ষড়যন্ত্রের মধ্য দিয়ে এগিয়ে চলা ‘গৃহযুদ্ধ’ নাটকে দর্শকদের আনন্দ দেয়ার চেষ্টা করেছি কতটুকু পেরেছি তা তারাই ভালো বলতে পারবেন। তবে আমি চেষ্টার কোনো কমতি করিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com