রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে পিরোজপুরে জেলা যুবদলের মিছিল ও সমাবেশ মাহবুবুল খালিদের কথায়, আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে গাইলেন সামিনা চৌধুরী হুথি বিদ্রোহীদের ৬৩টি সামরিক যান ও যুদ্ধ সরঞ্জাম ধ্বংস করার দাবি দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু কারিগরি ত্রুটির কারণে উড্ডয়নের সময় ইউএস-বাংলার ফ্লাইটে ত্রুটি আন্তর্জাতিক ক্যারিয়ারের আবেগঘন অধ্যায়ের সমাপ্তি টানছেন মুশফিকুর রহিম ১ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির বিজয় দিবসের উদ্বোধনী অনুষ্ঠান: রিজভী ইনানীতে গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দ্বগ্ধ ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বিজিবি মোতায়েন আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে পিরোজপুরে জেলা যুবদলের মিছিল ও সমাবেশ

  • আপডেট সময় রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৮.৪৪ পিএম
  • ১৯ বার পড়া হয়েছে

পিরোজেুর প্রতিনিধিঃ- পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাবেশ করেছে পিরোজপুর জেলা যুবদলের নেতৃবৃন্দ। আজ রোববার বিকেলে পিরোজপুরের সি অফিস চত্বর থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এর আগে সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান সদস্য সচিব এমদাদুল হক মাসুদ সহ নেতৃবৃন্দ।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান তুষার, তানজিদ হাসান শাওন, সালমান জাকির, রিয়াজ সরদার।

জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান বলেন, আমরা যখন বিগত ১৭ বছর ৭ মাস আন্দোলন সংগ্রাম করেছি আমরা কখনো বাসে আগুন দেয়নি ঘরে আগুন দেয়নি তখনো আওয়ামীলীগ
বাসে আগুন দিত ঘরে আগুন দিত ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিত যার প্রমান এখনো আওয়ামী লীগ দিয়েছে। কারণ এটি একটি সন্ত্রাসী দল। আওয়ামীলীগ কখনো কারো বন্ধু হতে পারেনা।
তাই যেখানেই আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ দেখবেন হাত ধরে পুলিশে দিয়ে দিবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন আপনি দেশে আসতে চান আছেন আপনার জন্য ফাঁসির দড়ি রেডি আছে।

জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনতা তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখনই আওয়ামী স্বৈরাচার দেশবিরোধী চক্রান্তে লিপ্ত হচ্ছে। কোন ষড়যন্ত্র চক্রান্ত করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্ত করা যাবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com