রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ কেবল দুইভাগ হয়েছে,পলাতক লীগ আরেকভাগ ননপলাতক লীগ-শহিদুল ইসলাম(বাবুল) ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত তাহসিফ সাউরির হত্যা মামলায় দীপকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু রাজধানীতে পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৮ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৬৯১ মামলা ক্যালিফোর্নিয়ায় স্পিরিট হ্যালোইন দোকানে বন্দুকধারীর গুলিতে একজন নিহত রাঙামাটির সাজেকে দুর্গম পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি আশুলিয়ায় কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন বেতন বৃদ্ধির দাবিতে এইচএসসি-সমমান পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস

আওয়ামীলীগ কেবল দুইভাগ হয়েছে,পলাতক লীগ আরেকভাগ ননপলাতক লীগ-শহিদুল ইসলাম(বাবুল)

  • আপডেট সময় রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৫.৩৭ এএম
  • ১৫ বার পড়া হয়েছে

( ভাঙ্গায়  জাতীয়তাবাদী কৃষক দল কর্মী সমাবেশ অনুষ্ঠিত)

মাহমুদুর রহমান(তুরান) ফরিদপুর থেকেঃ- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার এ.এস.একাডেমি স্কুল মাঠ প্রাঙ্গণে বিশাল এই কর্মী সমাবেশে অংশ নেয় হাজার হাজার মানুষ।

মানিকদহ ইউনিয়ন কৃষকদলের সভাপতি সম্রাট মাহমুদের সভাপতিত্বে এবং ইউনিয়ন কৃষকদলের সাধারন সম্পাদক রমজান মুন্সির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর-৪ আসনের  সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এর কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল বলেন, কৃষক হচ্ছে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকের পরিশ্রমের ওপর নির্ভর করে দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রগতি। তাই কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কৃষি উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করা এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, জাতীয়তাবাদী কৃষক দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।তিনি কৃষকদের পাশে থাকার এবং কৃষি ও কৃষকের উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর কৃষকদলের সভাপতি শফিকুর রহমান মিঠু,যুগ্মসম্পাদক অলক কুমার বসু,কৃষকদল ফরিদপুর জেলার আহ্বায়ক  ভিপি শহিদ,সদস্য সচিব মুরাদ হোসেন,যুগ্ম আহ্বায়ক সজিব ঘোষ,ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আইয়ুব মোল্লা,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ.ও.এম.তৈমুর লং,সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান।ভাঙ্গা উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ,সাধারন সম্পাদক কামরুল হাসান, পৌর যুবদলের সাধারন সম্পাদক শাওন বিশ্বাস প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com