রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হুথি বিদ্রোহীদের ৬৩টি সামরিক যান ও যুদ্ধ সরঞ্জাম ধ্বংস করার দাবি দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু কারিগরি ত্রুটির কারণে উড্ডয়নের সময় ইউএস-বাংলার ফ্লাইটে ত্রুটি আন্তর্জাতিক ক্যারিয়ারের আবেগঘন অধ্যায়ের সমাপ্তি টানছেন মুশফিকুর রহিম ১ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির বিজয় দিবসের উদ্বোধনী অনুষ্ঠান: রিজভী ইনানীতে গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দ্বগ্ধ ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বিজিবি মোতায়েন আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৭.১৩ পিএম
  • ১৪ বার পড়া হয়েছে

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে  তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৮৯ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও এক হাজার ৩৪৮ শিশু। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো হাম বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭৯ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হাম উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে এক হাজার ৬৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ২৮৩ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরো ১০৬ শিশু।

দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৫ হাজার ৭৪ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ৬৮৭ জন। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৬৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ২৮ হাজার ৪৯৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৫৩২ জনে। একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৯৭৮ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে…

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com