আল সামাদ রুবেলঃ- তারুণ্যের ভাবনা, ও ক্যারিয়ার নিয়ে বৈশাখী টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান আয়োজন ‘ডিজিটাল স্টোরি’। এ ধরনের অনুষ্ঠান কোনো টিভি চ্যানেলে এই প্রথম। দর্শকদের বিনোদন ও তথ্যের খোরাক জোগাতে অনুষ্ঠানটি সপ্তাহের প্রতি রবি, সোম, বুধ ও বৃহস্পতিবার ৫.৩০ মিনিটে নিয়মিতভাবে প্রচার হবে। আজ রবিবার প্রচার হলো ডিজিটাল স্টোরির প্রথম পর্ব। এ পর্বে ক্যারিয়ার টক নিয়ে কথা বলেছেন-সঙ্গীতশিল্পী পার্থ বড়–য়া, মনির খান এবং গীতিকার কবির বকুল। এছাড়াও বৈশাখী ইয়ুথ-এর বিভিন্ন ডিজিটাল কনটেন্টের সমন্বয়ে সাজানো হয়েছে ব্যতিক্রমী এই আয়োজনটি।
তরুণ সমাজকে উদ্দীপ্ত করতে এবং তাদের নানা প্রশ্নের উত্তর দিতেই এই বৈচিত্র্যময় আয়োজন। এর মধ্যে রয়েছেÑক্যারিয়ার টক: তরুণদের পেশাগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক নানা আলোচনা।
তফাত কি: জেন জিদের জীবনধারা ও দৃষ্টিভঙ্গির নানা বিষয় তুলে ধরা হয়েছে এই এখানে।
কেমন আছে: সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভালো-মন্দের খোঁজখবর, বিভিন্ন প্রকল্পসমূহ বর্তমানে কেমন আছে ? এমন বিষয়কে উপজীব্য করেই সাজানো হয়েছে এ সেগমন্টে।
অবাক পৃথিবী: বিশ্বজুড়ে ঘটে চলা অদ্ভুত ও কৌতূহলোদ্দীপক তথ্যের সমাহার দেখানো হয়েছে এতে।
বিভিন্ন টিপস: দৈনন্দিন জীবনকে আরও সহজ ও সুন্দর করার নানা কার্যকর পরামর্শ বিষয়ক সেগমেন্ট।
বৈশাখী টিভির কনসালটেন্ট মোঃ সামিউল আলম তামিম ও মোঃ মোফরাতুল ইসলাম সাজ্জাদের তত্ত্বাবধানে প্রযোজনায় থাকছে বৈশাখী ইয়ুথ এবং বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান বিভাগ।