শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কক্সবাজারে গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি রাজধানীতে পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৪ টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহত মরিশাসের প্লেন-দে-পাপাই এলাকায় ভারী বাক্সে চাপা পড়ে তিন বাংলাদেশি মৃত্যু ১ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩জনে মৃত্যু স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে সরকারের সমন্বিত পরিকল্পনা ঘোষণা ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মৃত্যুর ঘটনায় লরি চালক গ্রেপ্তার, শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির অন্যতম পূরণ পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৫.২৫ পিএম
  • ৩৩ বার পড়া হয়েছে

গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৬ জন। এর মধ্যে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রামে তিনজন ও খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে সর্বমোট ৪৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরেই মারা গেছে ১৮১ জন।

এছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫৯৬ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৭৪ জনে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৩৮ হাজার ৮০ জন।

গত এক দিনে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৫৫০ জন। এছাড়া চট্টগ্রামে ২৯৫ জন, খুলনায় ২২১ জন, বরিশালে ২১৩ জন, রাজশাহীতে ১৪৮ জন, ময়মনসিংহে ৮৩ জন, রংপুরে ৬৭ জন এবং সিলেট বিভাগে ১৯ জন রোগী ভর্তি হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com