বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন কার্যক্রম ১২ নভেম্বর শুরু গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু ককটেল, মশাল লাঠি ও কেরোসিন উদ্ধার করেছে মিরপুর মডেল থানা পুলিশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির মোংলা বন্দর হবে দেশের সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাবে পরিণত হবে : প্রধানমন্ত্রী ২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো মানিকগঞ্জের সিংগাইরে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দুই বাংলাদেশির জয়

একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন কার্যক্রম ১২ নভেম্বর শুরু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮.৪৩ পিএম
  • ২ বার পড়া হয়েছে

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন কার্যক্রম আগামী ১২ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ২৬ নভেম্বর। বুধবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সই এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্ধারিত ভর্তি ওয়েবসাইট ([https://xiclassadmission.gov.bd] (https://xiclassadmission.gov.bd))-এ প্রবেশ করতে হবে। এরপর নিজ নিজ কলেজের ইআইআইএন (EIIN) নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আগামী ২৬ নভেম্বর বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সফলভাবে শেষ করতে হবে।

বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে এই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে, পরবর্তীতে উদ্ভূত কোনো জটিলতার জন্য সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষ কোনো দায় নেবে না। তাই নির্ধারিত সময়ের মধ্যেই প্রক্রিয়াটি সম্পন্ন করতে কলেজগুলোকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। উক্ত পরীক্ষায় সারা দেশে মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পরীক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com