শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মৃত্যুর ঘটনায় লরি চালক গ্রেপ্তার, শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির অন্যতম পূরণ পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা বাকলিয়ায় পৈতৃক সম্পত্তি নিয়ে সংঘর্ষ, দুই ভাইকে ছুরিকাঘাতের অভিযোগ; পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ,৪ লাখ টাকা জরিমানা একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন কার্যক্রম ১২ নভেম্বর শুরু গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু ককটেল, মশাল লাঠি ও কেরোসিন উদ্ধার করেছে মিরপুর মডেল থানা পুলিশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির মোংলা বন্দর হবে দেশের সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাবে পরিণত হবে : প্রধানমন্ত্রী

মৃত্যুর ঘটনায় লরি চালক গ্রেপ্তার, শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির অন্যতম পূরণ

  • আপডেট সময় শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৪.৩৫ পিএম
  • ৯ বার পড়া হয়েছে

 

মোঃ শহীদুল ইসলামমাইশার
বিশেষ সংবাদদাতা, চট্টগ্রামঃ- চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় জড়িত লরি চালককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে মোঃ রিয়াজ উদ্দিন (৩২) নামের ওই চালককে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-এর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার রিয়াজ উদ্দিন নোয়াখালী সদর থানার বাটির টেক এলাকার মোঃ আবু তাহেরের ছেলে।

মাইশার মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় পাঁচ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখেন। এতে সড়ক ও রেল যোগাযোগে বিঘ্ন ঘটে। পরে জেলা পুলিশ সুপারের আশ্বাস এবং শিক্ষার্থীদের উত্থাপিত পাঁচ দফা দাবির পরিপ্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করা হয়। শিক্ষার্থীদের দাবিগুলোর অন্যতম ছিল দুর্ঘটনায় জড়িত লরি চালককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা।

শিক্ষার্থীদের সেই দাবির পরিপ্রেক্ষিতে চালককে শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা চালায় চট্টগ্রাম জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে অভিযুক্ত চালক গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com