মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ১২:১০ ঘটিকায় মিরপুর মডেল থানাধীন পাইকপাড়ার আনসার ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি, প্রায় দুই লিটার কেরোসিন তেল ও নরম কর্কশিট উদ্ধার করা হয়। উদ্ধারের পর বিষয়টি তাৎক্ষণিকভাবে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটকে (এসআরইউ) অবহিত করা হয়।
পরবর্তীতে একই তারিখ রাত আনুমানিক ০১:৪৫ ঘটিকায় এসআরইউর প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তা-ব্যবস্থা গ্রহণ করেন এবং যথাযথ নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করেন।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে মিরপুর মডেল থানা পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত আছে।










