শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর প্রাকৃতিক দুর্গে পরিণত ইরান: স্থল অভিযানের জন্য এক কঠিন চ্যালেঞ্জ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১২৫ নং ভুরভুসী কালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসন্তী রানী রায় দিনের বেলায় জ্বালাচ্ছেন বিদ্যুতের বাতি-দেখার কেউ নেই গৌরীপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটিতে সভাপতি ফারুক ও সাধারণ সম্পাদক রাকিব

যুক্তরাস্ট্রে বর্ণ-বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রয়েছে

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২০, ৯.২৫ এএম
  • ২৪০ বার পড়া হয়েছে

মিনেসোটায় জর্জ ফ্লয়েড নামের একজন আফ্রিকান আমেরিকান পুলিশ হেফাজতে মারা যাওয়ার একমাস পরও পুলিশের বর্বরতা ও বর্ণ-বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রয়েছে যুক্তরাস্ট্রে এবং বিশ্বের বিভিন্ন স্থানে।

আমাদের সহকর্মী এশা সারাই তার এক প্রতিবেদনে উল্লেখ করেন, এর নতুনত্ব হচ্ছে এটি- অর্গানিক। বর্ণ-বৈষম্যের বিরুদ্ধে যারা কাজ করছেন তাদের বক্তব্য হচ্ছে গত একমাস যেসব প্রতিবাদ বিক্ষোভ যুক্তরাস্ট্র জুড়ে হয়েছে, তা নতুন কোনো বিষয় নয় কিংবা শুধুমাত্র জর্জ ফ্লয়েডের মৃত্যুর জন্যেই নয়; এই প্রতিবাদ বছরের পর বছর ধরে পুলিশের হাতে মারা যাওয়া সব মানুষদের জন্যে।

“আর এমন একটি সময়ে ঘটেছে যখন পুলিশের দুর্ব্যাবহারের প্রতি মানুষ ত্যাক্ত বিরক্ত। ফিলান্দো ক্যাস্টাইলের পরই মিনিয়াপোলিসে জর্জ ফ্লয়েডে ভিডিও আসে। কিন্তু ঐ ভিডিওর পরও তামির রাইস, ওয়ালর্টার স্কট, ম্যাকডোনাল্ড।

কথা বলছিলেন করনেল ব্রুকস। তিনি NAACP এর সাবেক প্রেসিডেন্ট।

কিছু কিছু বিক্ষোভকারী বলেন কোভিড-১৯ মহামারীকে উপেক্ষা করে মানুষ প্রতিবাদে নেমে পড়েছেন, তার মানে তারা কতোটা বিরক্ত ও ক্ষুব্ধ।

ডিসির এক বিক্ষোভকারী হিলদা জর্ডান বলেন, “আমি আগে থেকেই বর্ণবাদের বিরুদ্ধে লড়ে আসছি। লড়তে হচ্ছে। কোভিড ভাইরাসকে আমি জানি না, কেউ জানে না। তার পরও আমাকে হত্যা্ করা হচ্ছে্”।

হিলদা জর্ডান আরো বলেন, “দেশে বেকারত্বের হার এখন সবচেয়ে বেশী। এখনই প্রতিবাদের সময়। এখনই সকলে মিলে কিছু করার সময়”।

আফ্রিকান আমেরিকানরা মনে করেন এই বৈষম্য নতুন নয়। সোনিয়া একজন প্রতিবাদকারী।

“আমি বলতে চাচ্ছি- এই বৈষম্যের মধ্যে দিয়েই আমাকে বাঁচতে হচ্ছে। কারন আমি কৃষ্ণাঙ্গ হয়ে জন্মেছি। এটা এমন নয় যে আমি নতুন করে শিখছি”।

এবারের এই প্রতিবাদ বিক্ষোভ সামাজিক মাধ্যমের কারনে বেশী ছড়িয়ে পড়েছে। মন্তব্য করেন করনেল ব্রুকস।

“তরুনরা নানাভাবে তাদের বার্তা জানাচ্ছে। হ্যাশট্যাগ করছে কেউ, কেউ ম্যাসেজ দিচ্ছে সামাজিক মাধ্যম ব্যবহার করছে। গোটা বিশ্বে তাদের বার্তা ছড়িয়ে পড়ছে। পাবলিক পলিসি সংস্কারসহ নানা নাগরিক নীতি সংস্কারের দাবী উঠে আসছে”।

এবারের এই ব্ল্যাক লাইভস আন্দোলন আগের সব আন্দোলনের চেয়ে ভিন্ন। আয়োজক ও অংশগ্রহণকারীদের বিশ্বাস বিগত সময় ধরে এসব নিয়ে যেসব প্রতিবাদ বিক্ষোভ হয়েছে, তারই ফল এবারের এই বিশাল গন আন্দোলন।

ব্রুকস বলেন, “২৫ বছর ধরে এমন নানা প্রতিবাদে অংশ নিয়েছি গোটা দেশে। এবারকার এই আন্দোলন ব্যাপক এবং শক্তিশালি। এমনটি হবে আগগেই জানতাম। আমি ভুল ছিলাম না”।

ব্রুকসের মতো রাজপথের কর্মীরা আশাবাদী যে চলমান এই আন্দোলন একটি সত্যিকারের পরিবর্তন নিয়ে আসবে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের মধ্যে ইতিমধেই পুলিশ সংস্কার নিয়ে আলোচনরা শুরু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com