বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফ‌টোসাংবা‌দিক শ‌ফিকুল ইসলাম কাজ‌লের জা‌মিন আবেদন নাকচ ক‌রে‌ছেন আদালত

  • আপডেট সময় বুধবার, ২৪ জুন, ২০২০, ৭.৫৯ পিএম
  • ২৯৩ বার পড়া হয়েছে

শে‌রে বাংলানগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় য‌শোর সীমান্ত থে‌কে গ্রেপ্তার ফ‌টোসাংবা‌দিক শ‌ফিকুল ইসলাম কাজ‌লের জা‌মিন আবেদন নাকচ ক‌রে‌ছেন আদালত।

আজ বুধবার ঢাকার মে‌ট্রোপ‌লিটন ম‌্যা‌জি‌স্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল এই আদেশ ‌দেন।

সাংবাদিক কাজলের আইনজীবী রিপন কুমার বড়ুয়া গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

নথি থেকে জানা যায়, গত ৯ মার্চ রাজধানী শেরে বাংলানগর থানায় কাজ‌লসহ ৩২ জ‌নের বিরু‌দ্ধে মাগুরা-১ আস‌নের সরকারদলীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর ডি‌জিটাল নিরাপত্তা আই‌নে এই মামলা করেন। এরপর ১০ ও ১১ মার্চ রাজধানী হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় ডি‌জিটাল নিরাপত্তা আই‌নে আরো দু‌টি মামলা হয়। তবে এই দু‌টি মামলায় এখনো কাজলকে গ্রেপ্তার দেখা‌নো হয়‌নি।

গত ১৩ মার্চ জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে শফিকুল ইসলাম কাজলকে সুস্থ অবস্থায় ফেরত দেওয়ার দাবি জানায় তাঁর পরিবার। পরে ১৮ মার্চ রাতে কাজলকে অপহরণ করা হয়েছে অভিযোগ এনে চকবাজার থানায় মামলা করেন তাঁর ছেলে মনোরম পলক।

ঢাকা থেকে নিখোঁজের ৫৩ দিন পর গত ২ মে রাতে যশোরের বেনাপোলের ভারতীয় সীমান্ত সাদিপুর থেকে অনুপ্রবেশের দায়ে ফ‌টোসাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে আটক করে বিজিবি।

পর‌ের দিন ৩ মে অনুপ্রবেশের দায়ে বিজিবির দায়ের করা মামলায় আদালতে সাংবাদিক কাজলের জামিন মঞ্জুর হলেও পরবর্তী সময়ে কোতোয়ালি মডেল থানায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় অপর একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com