মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যঝুঁকি নিয়েই চলছে ভাউলার মরিচের হাট!

  • আপডেট সময় শুক্রবার, ১৯ জুন, ২০২০, ৩.০৯ পিএম
  • ৮০৬ বার পড়া হয়েছে

আবুনূর রাশেদ, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ- ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যঝুঁকি নিয়ে চলছে বৃহত্তম ভাউলার মরিচের হাট। মহামারি করোনাভাইরাসের কারণে জনসমাগন রোধ করার লক্ষে সরকারিভাবে দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর আজ শুক্রবার সকাল থেকে বাজারে উপচে পড়া ভিড় নিয়ে দ্বিতীয় দিনের মতো স্বাস্থ্যঝুঁকি নিয়ে চলছে বালিয়াডাংঙ্গী, পীরগন্জ,হরিপুর রুহিয়া,ভুল্লি সহ বেশ কয়েকটি থানার বৃহত্তর ঠাকুরগাঁও উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলাগন্জের মরিচের হাট। এ হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে স্বাস্থ্যবিধি না মেনেই মরিচের ব্যাপারী ও চাষিরা মরিচ, নিয়ে বিভিন্ন মরিচ বিক্রয় করতে আসছেন।

ফলে যেকোনো সময় ভয়াবহভাবে ছড়িয়ে যেতে পারে মহামারি করোনা ভাইরাস। ইতিমধ্যেই ঠাকুরগাঁও উপজেলায় বেশ কয়েকজন মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এই ঝুঁকির মধ্যেই ভাউলাগন্জের মরিচের হাট চালু করে দেওয়ায় জনসম্মুখে নানা প্রশ্ন দেখা দিয়েছি। এদিকে স্থানীয় ব্যক্তিরা বলছেন, সরকার যেখানে গণপরিবহনে চলাচলের জন্য অতিরিক্ত যাত্রী নিতে নিষেধ করছে, সেখানে ভাউলাগন্জের মরিচের হাটে হাজার হাজার মানুষ কীভাবে স্বাস্থ্যঝুঁকি নিয়ে হাট পরিচালনা করছে।

 

তা ছাড়া প্রতিনিয়ত ঠাকুরগাঁও বিভিন্ন স্থান থেকে লোকজনের আনাগোনার ফলে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। আর এই সময় রায়পুরে ভাউলাগন্জের মরিচের হাটটি খুলে দেওয়ায় চরম বিপদে পড়বে সাধারন মানুষ। তাই মহামারি করোনাভাইরাস ঠাকুরগাঁও উপজেলাই ভয়াবহ রুপ নেওয়ার আগেই ভাউলাগন্জের মরিচের হাটটি বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com