বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

করোনা থেকে বাঁচতে স্মার্টফোন স্যানিটাইজ করার সঠিক পদ্ধতি

  • আপডেট সময় শুক্রবার, ১৯ জুন, ২০২০, ২.৪৭ পিএম
  • ৯৩০ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনা  প্রকোপ। করোনা থেকে বাঁচতে বিভিন্ন অ্যাপ থেকে শুরু করে যাবতীয় আপডেট পাওয়া যাচ্ছে স্মার্টফোনে। কিন্তু অবাক করার মতো বিষয় হল, স্মার্টফোন বা যে কোনও মোবাইল ফোনের ভিতরেও ঘাপটি মেরে লুকিয়ে থাকতে পারে মারণ ভাইরাস করোনা। সারাদিন স্মার্টফোন নিয়ে খুটখুট করছেন। রাস্তাঘাটে, যত্রতত্র ব্যবহার করছেন সাধের ফোনটি।

সারাদিনে নিজের হাত বারংবারই পরিষ্কার করছেন। সামাজিক দূরত্বও মেনে চলেছেন। করোনার এই সময়ে নিজেকে সুরক্ষিত রাখার এগুলিই মোক্ষম দাওয়াই। কিন্তু মনে রাখতে হবে, যখন মোবাইলে কারও সঙ্গে বাক্যালাপ করছেন, নিজের অজান্তেই তখন কিন্তু সবথেকে বেশি ভাইরাস ছড়িয়ে দিচ্ছেন আপনিই। ঠিক এমনটাই বলছেন টেক এক্সপার্ট রাজীব মাখনি। তাঁর কথায়, ‘কাছাকাছি বা সামনাসামনি কারও সঙ্গে কথা বলার থেকেও বেশি পরিমাণে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে মোবাইল ফোনে কথা বলার সময়ে।’

স্মার্টফোন স্যানিটাইজ করার সঠিক পদ্ধতি: ডাক্তার সুরেশের কথায়, ‘৭০ শতাংশ আইসোপ্রোপিল অ্যালকোহল রয়েছে, এমন কিছু দিয়েই স্মার্টফোন বা যে কোনও গ্যাজেটস আপনি ব্যবহার করছেন প্রতিনিয়ত, সেগুলি পরিষ্কার করা যায়।’ অন্যদিকে ডাক্তার কেকে আগরওয়াল বলছেন, ‘তিন বার নিয়ম করে স্মার্টফোন বা অন্যান্য গ্যাজেটস পরিষ্কার করতে হবে।

যদিও তা অ্যালকোহল দিয়ে করা খুবই খরচ সাপেক্ষ। সে ক্ষেত্রে এক লিটার জলের মধ্যে ১০ গ্রাম ব্লিচিং পাওডার ফেলে দিয়ে, একটি কাপড় সেই মিশ্রণে ভিজিয়ে নিয়ে তা দিয়ে সাফ করতে হবে স্মার্টফোন।’ সঠিক নিয়ম না মেনে স্মার্টফোন পরিষ্কার করতে গেলে আবার হিতের বিপরীত হতে পারে। কারণ এই করোনা ভাইরাস সংক্রমণকালে মোবাইল ফোন অত্যন্ত জরুরি। মাথায় রাখতে হবে, এমন ভাবে স্মার্টফোন পরিষ্কার করতে হবে, যাতে আখেরে ফোনটার কোনও ক্ষতি না হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com