মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

মহাসড়‌কে চাঁঁদাবা‌জি ব‌ন্ধে আই‌জি‌পি’র নি‌র্দেশ; গ্রেফতার ১০৯

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০, ১০.২৭ পিএম
  • ২২৮ বার পড়া হয়েছে

সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজির অভিযোগে আই‌জি‌পি’র নি‌র্দে‌শে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের অভিযানে ১০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চলতি মাসের ১ তারিখ থেকে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের সং‌শ্লিষ্ট ইউনিটগুলোর অভিযানে সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাড়ি থেকে অবৈধভাবে চাঁদা তোলার অভিযোগে ৫১ টি মামলায় ১০৯ জন‌কে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) চলতি মাসের শুরুর দিকে যানবাহনে চাঁদাবাজি বন্ধ করতে উ‌দ্যোগ গ্রহন ক‌রেন। এ ল‌ক্ষ্যে সড়ক ও প‌রিবহন মা‌লিক শ্র‌মিক নেতৃবৃ‌ন্দের সা‌থে পু‌লিশ সদর দপ্ত‌রে আ‌য়ো‌জিত এক সভায় আ‌লোচনার পর তিনি পুলিশের ইউনিটগুলোকে চাঁঁদাবাজ‌দের বিরু‌দ্ধে ব্যবস্থা গ্রহ‌নের নির্দেশ দেন।

আইজিপি’র নির্দেশনা অনুযায়ী পুলিশের সং‌শ্লিষ্ট ইউনিটগুলো সড়ক-মহাসড়কে চাঁদাবাজদের বিরু‌দ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে চ‌লে‌ছে।যানবাহনে যেকোনো ধরনের চাঁদাবাজির ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বাংলাদেশ পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।সর্বদাই জনগণের পাশে, বাংলাদেশ পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com