মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০, ৫.৩১ পিএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নে সাপের কামড়ে ফরিদা আক্তার (১২) নামে এক প্রাইমারী স্কুল ছাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় ব্যক্তিরা জানায়, বুধবার দিবাগত রাতে উপজেলার রাজোর মালধরিয়া পাড়ার রাজোর গ্রামের আঃ রহমানের মেয়ে ফরিদা (১২) নিজ বাড়ির একটি শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় রাতে ফরিদার চিৎকারে বাড়ির লোকজন ঘুম উঠে দেখে তাকে সাপে কামর দিয়েছে (কেটেছে)।একপর্যায়ে ব্যথা বাড়তে থাকলে পরিবারের লোকজন রাতেই মাইক্রোবাসযোগে দিনাজপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যায় ফরিদা।
মৃত্যুর খবরটি মুঠোফোনে নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান জিতেন্দ্র নাথ বর্মন।

রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দিনাজপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com