রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নমুনা কীটের অভাবে বন্ধ রয়েছে করোনার নমুনা সংগ্রহ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০, ৫.০১ পিএম
  • ৩২০ বার পড়া হয়েছে

আবু তালহা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জে করোনা পজিটিভ এর সংখ্যা অনেকটা বেশি রয়েছে।তার মধ্যে বেলকুচি উপজেলায় আক্রান্তের দিক দিয়ে ১ম স্থান অবস্থান করেছে। উপজেলায় পজিটিভ কেস ৭৫ জন । সিরাজগঞ্জ জেলায় করোনায় মোট মৃত্যুবরণ করেছেন ৩ জন । তারমধ্যে বেলকুচিতে মৃত্যুর সংখ্যা ২ জন । বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখা দিয়েছে নমুনা কীটের অভাব । যেহেতু আক্রান্ত সংখ্যা বেশি সেহেতু প্রতিদিন ই করোনা নমুনা সংগ্রহের চাপ থাকে । সেই পরিপ্রেক্ষিতে গত ১৭/০৬/২০ তারিখ এবং আজ ১৮/০৬/২০ করোনা নমুনা সংগ্রহ স্থগিত আছে । যার ফলে বেলকুচির প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিনিয়ত বেলকুচি স্বাস্থ্য বিভাগের কাছে ফোন আসছে নমুনা সংগ্রহের ব্যাপারে কিন্তু নমুনা সংগ্রহের ব্যাপারে অপারগতা প্রকাশ করেছে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । বেলকুচির চালা অফিস পাড়ার মোঃরুবেল(২৫) করোনা পজিটিভ মুঠোফোনে জানায় আমার ১৪ দিন কোয়ারান্টাইন শেষ হয়েছে নতুন করে নমুনা দিতে হবে । আমি নমুনা সংগ্রহকারী ও স্বাস্থ্যকর্মী হাফিজুর রহমানের সাথে যোগাযোগ করলে ওনি বলেন নমুনা কীট সংকটের কারণে নমুনা সংগ্রহ স্থগিত আছে । এ বিষয়ে বেলকুচি উপজেলা করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সদস্য সচিব ও বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ,কে,এম, মোফাখখারুল ইসলাম জানান কীটের ব্যাপারে সিভিল সার্জন, সিরাজগঞ্জ অফিসে জানানো হয়েছে । সিরাজগঞ্জ জেলাতেই চাহিদার তুলনায় কীট সংকট রয়েছে । নমুনা সংগ্রহ কাজের সাথে জড়িত ও স্বাস্থ্যকর্মী হাফিজুর রহমান নিশ্চিত করেন বেলকুচিতে মোট নমুনা সংগৃহীত হয়েছে ৪০০ টি । কিন্তু গত ০৮/০৬/২০২০ তারিখ হতে ১৬/০৬/২০ তারিখ পর্যন্ত সংগৃহীত নমুনার ফলাফল এখনো আসেনি । যার ফলে বেলকুচির সচেতন সমাজ ও জনমনে অস্বস্তি বিরাজমান। তাছাড়া গতকাল ও আজও নমুনা সংগ্রহ করা হচ্ছে না ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com