রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নতুন করে অঞ্চল ভিত্তিক লকডাউনের প্রতি হাঁটছে সরকার

  • আপডেট সময় সোমবার, ১৫ জুন, ২০২০, ৬.২৬ পিএম
  • ৩৪১ বার পড়া হয়েছে

এই মুহূর্তে করোনা থেকে বাঁচার কোন আলোর রেখা নেই। ৯৮ দিনেও কোন দিশা মেলেনি। করোনা ছুটছে তার গতিতেই। পায়ে বেড়ি পরানোর জন্য একবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ছুটি চলে ৬৬ দিন। অর্থনীতিকে সচল করতে গিয়ে শিথিল করা হয় সবকিছু। স্বাস্থ্য বিশেষজ্ঞরা অবশ্য গোড়াতেই আপত্তি করেছিলেন। এখন আবার নতুন করে অঞ্চল ভিত্তিক লকডাউনের প্রতি হাঁটছে সরকার।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন সরকার জোন ভিত্তিক লকডাউনের মাধ্যমে সংক্রমণের গতি রুখতে চাইছেন। রেড জোন হিসেবে চিহ্নিত এলাকায় সাধারণ ছুটিও কার্যকর হবে। বাংলাদেশে করোনা পরিস্থিতি দ্রুত পাল্টে যাচ্ছে। এক সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে মারা যাওয়ায় উদ্বেগ ছড়িয়েছে। ৮৭ হাজার ৫২০ জন মানুষের শরীরে অসম্ভব ছোঁয়াচে এই ভাইরাসটি প্রবেশ করেছে। ১ হাজার ১৭১ জনের প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাসটি। ২৪ ঘণ্টার স্বাস্থ্য বুলেটিনে তথ্যের তেমন হেরফের হয়নি। মৃত্যু কমেছে আগের দিনের তুলনায়। শনিবার মারা যান ৪৪ জন।  রোববার ৩২ জন। আক্রান্তের হিসেবে বড় ধরণের জাম্প রয়েছে।

শনিবার আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৮৫৬ জন। রোববার আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৪১ জন। পরিস্থিতি বিবেচনায় দফায় দফায় বৈঠক করছেন নীতিনির্ধারকরা। এসব বৈঠকগুলোতে ফের কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত হয়েছে। তবে অর্থনীতির কথা মাথায় রেখে লাল জোনেই কেবল লকডাউন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সংসদে বলেছেন, ভাইরাসের ভয়ে মানুষকে না খাইয়ে মারতে পারিনা। প্রধানমন্ত্রী বলেন অনেকেই তাকে সংসদে যেতে বারণ করেছিলেন। কিন্তু তিনি তাদের কথায় কান দেননি। তার ভাষায় গুলি, বোমা, গ্রেনেড কত কিছুইতো মোকাবিলা করলাম। আর এটা এক অদৃশ্য শক্তি। এতে ভয় পেলে চলে নাকি! আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ’র মৃত্যুতে সংসদে আনা শোক প্রস্তাবের উপর আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দু’জনই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ওদিকে চায়না সাউদার্ন চার সপ্তাহের জন্য ঢাকা-গুয়াংঝু ফ্লাইট বাতিল করে দিয়েছে। ঢাকা থেকে ছেড়ে যাওয়া সাম্প্রতিক একটি ফ্লাইটে ১৭ জন আরোহীর করোনা পজিটিভ ধরা পড়ায় এই সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইন্সটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com