বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সৌদি আবর করোনাভাইরাস নতুন করে ছড়িয়ে পড়া রোধে জেদ্দা নগরীতে লকডাউন আরোপের ঘোষণা

  • আপডেট সময় শনিবার, ৬ জুন, ২০২০, ১.০৮ পিএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

মনির হোসেন: সৌদি আবর করোনাভাইরাস নতুন করে ছড়িয়ে পড়া রোধে জেদ্দা নগরীতে শুক্রবার ফের লকডাউন আরোপের ঘোষণা দিয়েছে। জেদ্দা হচ্ছে হজ্ব যাত্রীদের মক্কায় যাওয়ার প্রবেশ পথ।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মহামারি সংক্রান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের পর এবং আইসিইউ বিভাগে রোগী ভর্তির হার অনেক বেশি থাকায় তারা দুই সপ্তাহের জন্য জেদ্দা নগরীতে স্বাস্থ্য বিষয়ক কঠোর সাবধানতা অবলম্বনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেখানে শনিবার থেকে এ লকডাউন শুরু হচ্ছে।
এই পদক্ষেপের আওতায় বিকেল ৩ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত কারফিউ জারি, মুসল্লিদের মসজিদে নামাজ পড়া স্থগিতের এবং জনগণ ও এ নগরীর বেসরকারি খাতের কর্মীদের ঘরে থাকার নির্দেশনা রয়েছে।
গত মে মাসের শেষের দিকে সতর্কতার সাথে স্বল্প পরিসরে লকডাউন শিথিল করার পর মন্ত্রণালয় জানিয়েছিল, খুব শিগগিরই রিয়াদে ফের কঠোর পদক্ষেপ জারি করা হতে পারে। কেননা, সেখানে বিগত কয়েকদিন ধরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা অব্যাহতভাবে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে।
সরকারি হিসাব অনুযায়ী, সৌদি আরবে কোভিড-১৯ ভাইরাসে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৯৬ হাজার জনে এবং মৃতের সংখ্যা বেড়ে ৬৪২ জনে দাঁড়িয়েছে। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সৌদি আরবের মৃতের এ সংখ্যা সর্বোচ্চ।
ইসলাম ধর্মের পবিত্র নগরীগুলোতে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশংকায় তারা বছরব্যাপী ‘উমরাহ’ পালন স্থগিত করেছে।
এ বছরের হজ্বের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হবে সে ব্যাপারে কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোন ঘোষণা দেয়নি। জুলাইয়ের শেষের দিকে হজ্ব ব্রত পালনের কথা রয়েছে।
উল্লেখ্য, গত বছর বিশ্বের বিভিন্ন দেশে থেকে প্রায় ২৫ লাখ মানুষ হজ্ব পালন করতে গিয়েছিল। সামর্থ থাকলে প্রত্যেক মুসলিমের জীবনে অন্তত: একবার অবশ্যই হজ্ব পালন করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com