সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগে মামলা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০, ১.০৩ পিএম
  • ৩২৮ বার পড়া হয়েছে

অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যুর ঘটনায় ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়েছে।

গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মো. মুফাজ্জল হোসেন জানান, নিহত পাঁচজনের এক আত্মীয় রোনাল্ড মিকি গোমেজ বুধবার রাতে থানায় মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, পরিচালক, চিকিৎসক, নার্স এবং করোনা ইউনিটের অন্য কর্মকর্তাদের এ মামলায় অভিযুক্ত করা হয়েছে।

গত ২৭ মে রাতে এসি বিস্ফোরণে আগুন লেগে ইউনাইটেড হাসপাতালে পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com