রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র মোট ৯৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত. ১০ জন সুস্থ

  • আপডেট সময় বুধবার, ৩ জুন, ২০২০, ২.৩২ পিএম
  • ৮২০ বার পড়া হয়েছে

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র মোট ৯৭ জন কর্মকর্তা-কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১০ জন সুস্থ হয়েছেন। বাকি ৮৭ জনকে কোয়ারেনটাইনে রাখা হয়েছে।
আজ প্রতিষ্ঠানের এক বিজ্ঞপ্তিতে বলা হয় , করোনা আক্রান্তদের মধ্যে ১৭ জন সদর দপ্তর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের, ১৯ জন তেজগাঁও ফায়ার স্টেশনের, ৯ জন অধিদপ্তরের অফিস শাখার, ৯ জন সদরঘাট ফায়ার স্টেশনের, ১১ জন হাজারীবাগ ফায়ার স্টেশনের, ৬ জন ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের, ৬ জন ডি.ই.পি.জেট ফায়ার স্টেশনের (সাভার), ৮ জন সাভার ফায়ার স্টেশনের, ১জন লালবাগ ফায়ার স্টেশনের, ১ জন মোহাম্মদপুর ফায়ার স্টেশনের, ২ জন মানিকগঞ্জ ফায়ার স্টেশনের, ৪ জনচট্টগ্রাম লামার ফায়ার স্টেশনের, ১ জন ডেমরা ফায়ার স্টেশনের, ১ জন খিলগাঁও ফায়ার স্টেশনের এবং ২ জন পোস্তগোলা ফায়ার স্টেশনের কর্মী।
আক্রান্তদের পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস সেন্টার, নারায়ণগঞ্জ,রূপগঞ্জের ইউসুফগঞ্জ স্কুল, বায়েজিদ ফায়ার স্টেশন, চট্টগ্রাম এবং সদরঘাট ফায়ার স্টেশনসহ বিভিন্ন স্থানে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে এবং ১ জনকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে।
করোনা আক্রান্তদের সকলেই এখনো ভালো আছেন উল্লেখ করে বলা হয়, এদের মধ্যে ১০ জনের পর পর দুইবার নমুনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় তাদের সুস্থ ঘোষণা করা হয়েছে। সদরঘাট ফায়ার স্টেশনের ৯ জনের মধ্যে ৮ জন সুস্থ ও পোস্তগোলা ফায়ার স্টেশনের ২ জনই সুস্থ আছেন।
আক্রান্ত অন্যদের ওপর নিবিড়ভাবে নজর রাখা হয়েছে এবং স্বাস্থের উন্নতি না হলে বা অবনতি হলে প্রয়োজনে তাদের আইসোলেশনে রাখা হবে বা হাসপাতালে ভর্তির ব্যবস্থ করা হবে বলে জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com