রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত থাকবেন

  • আপডেট সময় সোমবার, ১ জুন, ২০২০, ১০.১৯ পিএম
  • ৩২৮ বার পড়া হয়েছে

বর্তমান করোনা পরিস্থিতিতে সচিবালয়ে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে একসঙ্গে সর্বোচ্চ ২৫ শতাংশ কর্মকর্তা কর্মচারী নিয়ে অফিসের কাজ চলবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ বিকেলে বাসসকে বলেন, ‘এই নির্দেশনা শুধু সচিবালয়ের জন্য। কর্মকর্তা-কর্মচারীরা যেন কোনোভাবেই সংক্রমিত না হন, সেটি আমাদের প্রথম লক্ষ্য। সেজন্য ন্যূনতম সংখ্যক কর্মকর্তা নিয়ে আমরা প্রয়োজনীয় কাজগুলো করব।’
তিনি বলেন, যারা অফিসে আসবেন তাদের পাশাপাশি আরও ২৫ শতাংশ কর্মকর্তা কর্মচারী অনলাইনে কাজে যুক্ত থাকবেন । এভাবে পালাক্রমে অফিসের কাজ চলবে। আর দেশের অন্যান্য অফিসগুলোতে প্রয়োজন অনুযায়ী কর্মকর্তা কর্মচারী নিয়ে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।
সে অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগকে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন থেকে নির্দেশনা দেয়া হয়েছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আমরা একটি বিশেষ পরিস্থিতি অতিক্রম করছি। যে মুহূর্তে অফিস সময়সূচির কোন বাধ্যবাধকতা নেই। সকাল ৯টায় অফিসে এসে কেউ যদি ২ ঘণ্টায় কাজ শেষ করতে পারেন, তাহলে কাজ শেষেই তিনি চলে যাবেন। বিকাল ৫টায় অফিস ছুটির জন্য তাকে অপেক্ষা করতে হবে না। আবার কেউ যদি মনে করেন, বাসায় থেকে অনলাইনে তিনি কাজটা করতে পারবেন, তাহলে তাকে অযথা অফিসে আসার প্রয়োজন নেই। সেই অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ রোস্টার তৈরি করবেন।
তিনি বলেন, যাদের অফিসে কাজ নেই, তাদের ঝুঁকি নিয়ে অযথা অফিসে আসার দরকার নেই। অনেক কর্মকর্তা ‘অযথাই’ অফিসে চলে আসছেন। সেক্ষেত্রে সবার জন্যই ঝুঁকি তৈরি হচ্ছে।
ফরহাদ হোসেন বলেন, ‘করোনা মহামারী চলছে, যথেষ্ট সতকর্তা অবলম্বন করে আমাদের কাজ করতে হবে। আমরা চাই না কোন কর্মকর্তা অপ্রয়োজনে অফিসে আসুক। কর্মকর্তাদের সুরক্ষার জন্য আমরা এই ব্যবস্থা করছি। একসাথে আমরা ২৫ শতাংশের বেশি মানুষ কর্মস্থলে রাখতে চাচ্ছি না। যারা অসুস্থ তারা একেবারেই অফিসে আসবেন না।(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com