রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পরিস্থিতির আরো অবনতি হলে সরকার জনস্বার্থে আবারও কঠোর সিদ্ধান্ত : সেতুমন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ১ জুন, ২০২০, ৯.৪৩ পিএম
  • ২৯২ বার পড়া হয়েছে

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানলে বিদ্যমান পরিস্থিতির আরো অবনতি হলে সরকার জনস্বার্থে আবারও কঠোর সিদ্ধান্ত নিতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী আজ সংসদ ভবনস্থ সরকারি বাসভবন থেকে সেতু বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে একথা জানান।
করোনাকালীন শর্তানুযায়ী গণপরিবহন চালনায় পরিবহন মালিক ও শ্রমিকদের মানবিক দৃষ্টান্ত স্থাপনেরও আহ্বান জানিয়ে তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধিমেনে অর্ধেক আসন খালি রেখে গাড়ি চালনায় সরকার ভাড়া সমন্বয় করেছে এবং আজ থেকে শর্তসাপেক্ষে গণপরিবহন চলছে।
এ সময় তিনি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীসহ ভিজিল্যান্স টিম, মোবাইল কোর্টসহ টার্মিনাল কর্তৃপক্ষকে অর্ধেক আসন খালি রাখা, বর্ধিত শতকরা ৬০ শতাংশ ভাড়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরিধানের মতো বিষয়গুলো তদারকির আহ্বান জানান।
কর্মক্ষেত্রে শক্তিশালী টিমওয়ার্কের ওপর গুরুত্বারোপ করে সবাইকে দেশপ্রেম, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও মানবিক নেতৃত্বে বাংলাদেশ করোনা সংকট কাটিয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেনসহ সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com