রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যবিধি মেনে রবিবার থেকে বাসে ৫০ শতাংশ আসন খালি রাখতে হবে;সেতুমন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ৩০ মে, ২০২০, ১০.১৫ পিএম
  • ৩০৮ বার পড়া হয়েছে

সীমিত আকারে গণপরিবহন চালু হলেও করোনাভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে রবিবার থেকে বাসে ৫০ শতাংশ আসন খালি রাখতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সরকারি বাসভবন থেকে সাংবাদিকদের সাথে অনলাইন ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাসে ওঠার সময় যাত্রীদের একে অপরের থেকে তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে।

যানবাহনগুলো সরকারি নির্দেশনা অনুসরণে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও মন্ত্রী জানান।

মন্ত্রী আরও বলেন যে যাত্রী, চালক, সহকারী ও কাউন্টার কর্মীদের অবশ্যই মাস্ক পরতে হবে।  টার্মিনালগুলোতে হ্যান্ড স্যানিটাইজার, সাবান এবং হাত ধোয়ার সুবিধাগুলো অবশ্যই থাকতে হবে।

তিনি বাস মালিক ও শ্রমিক সংগঠনসহ অন্যদের টার্মিনাল ভিত্তিক মনিটরিং টিম গঠন এবং চালক ও সহকারীদের কাউন্সিলিংয়ের ব্যবস্থা করার নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পাশাপাশি অন্যান্য সরকারি সংস্থা সড়কে সক্রিয় থাকবে।

এদিকে, বিআরটিএ যাত্রী পরিবহনের জন্য ৮০ শতাংশ ভাড়া বাড়ানোর সুপারিশ করেছে এবং ৫০ শতাংশ আসন ফাঁকা রেখে ৫০ শতাংশ যাত্রী বহন করার জন্য বাসগুলোকে নির্দেশনা দিয়েছে।

বিআরটিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউনুস আলী মোল্লা ইউএনবিকে বলেন, ‘সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে শর্ত সাপেক্ষে ৩১ মে থেকে আগামী ১৫ জুন পর্যন্ত সীমিত আকারে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসগুলো খোলা থাকার ব্যাপারে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

এতে বলা হয়, সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত অফিসগুলো নিজ ব্যবস্থাপনায় সীমিত পরিসরে খেলা থাকবে। তবে ঝুঁকিপূর্ণ ব্যক্তি, অসুস্থ কর্মচারী এবং সন্তান সম্ভাবা নারীরা কর্মস্থলে উপস্থিত হওয়া থেকে বিরত থাকবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com