শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

করোনা নিয়ে সতর্ক করল জাতীয় পরামর্শক কমিটি

  • আপডেট সময় শুক্রবার, ২৯ মে, ২০২০, ১২.০৮ এএম
  • ২৯৭ বার পড়া হয়েছে

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য প্রযোজ্য বিধি বিধানসমূহ সঠিক পদ্ধতিতে প্রয়োগ না করে, শিথিল করা হলে রোগীর সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পেয়ে তা স্বাস্থ্য ব্যবস্থার ওপর প্রচন্ড চাপ সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি।

বৃহস্পতিবার পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মাদ শহীদুল্লাহ ও সদস্য সচিব মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্ক বার্তা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ একটি সংক্রামক রোগ যা হাঁচি-কাশি ও সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। জনসমাগম এ রোগের বিস্তার লাভের জন্য সহায়ক এবং সংক্রমণের হার সুনির্দিষ্টভাবে না কমার আগে স্বাভাবিক জীবনযাত্রা চালু করলে এ রোগে আক্রান্তের হার বাড়ার আশংকা থাকে।

এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুনির্দিষ্টভাবে কোভিড-১৯ রোগে হাইড্রোক্সি-ক্লোরোকুইন নামক ওষুধ ব্যবহারের ঝুঁকির বিষয়ে নির্দেশনা দিয়েছে উল্লেখ করে, কোভিড-১৯ রোগের চিকিৎসায় এ ওষুধ না রাখার পরামর্শ দিয়েছে জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি।

স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয় কোভিড-১৯ ও অন্যান্য রোগীর চিকিৎসা একই হাসপাতালে পৃথক পৃথক ব্যবস্থা করার যে নির্দেশনা দিয়েছে তা সঠিক উল্লেখ করে জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি এ বিষয়ে প্রশাসনিক, সাংগঠনিক, জনবল ও সরঞ্জামসমূহের বিশেষ প্রস্তুতির নেয়ার আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com