শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

গত ২৪ ঘন্টায় সর্বাধিক ১৬১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত

  • আপডেট সময় বুধবার, ২০ মে, ২০২০, ৪.০৬ পিএম
  • ২৯৫ বার পড়া হয়েছে

গত ২৪ ঘন্টায় সর্বাধিক ১০ হাজার ২০৭টি নমুনা পরীক্ষায় দেশে ১ হাজার ৬১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা।
দেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে। এখন এ ভাইরাসে শনাক্ত ২৬ হাজার ৭৩৮জন রোগী রয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ জন মৃত্যুবরণ করেছে। দেশে এ পর্যন্ত এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৩৮৬ জন।
আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ২০৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ২১৪ জন।
শনাক্তের বিবেচনায় দেশে সুস্থতার হার ১৯ দশমিক ৪৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ বলে ডাক্তার নাসিমা সুলতানা জানান।
গতকালের চেয়ে আজ ৩৬৬ জন বেশি আক্রান্ত রোগী হয়েছেন। গতকাল আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ২৫১ জন।
নাসিমা সুলতানা জানান, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ১৩৮টি। আগের দিন নমুনা সংগ্রহ হয়েছিল ৯ হাজার ৯১টি। গতকালের চেয়ে আজ ২ হাজার ৪৭টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় বেসরকারি হাসপাতাল ইউনাইটেড হাসপাতালসহ দেশের ৪৩টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ২০৭টি। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৮ হাজার ৪৪৯টি। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১ হাজার ৭৫৮টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২ লাখ ৩ হাজার ৮৫২টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com