সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

লক্ষ্মীপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম!

  • আপডেট সময় রবিবার, ১৭ মে, ২০২০, ৬.০৯ পিএম
  • ৪৩৯ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।
প্রবাসীর স্ত্রী রেখা আক্তারের অভিযোগের ভিত্তিতে জানা গেছে -লক্ষ্মীপুর সদর উপজেলার ৪ নং চররুহিতা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রওশন আলী মাঝি বাড়ি প্রকাশ দজ্জাল বাড়ির সানাউল্লার ছেলে ইসমাইল দীর্ঘদিন থেকে একই বাড়ির প্রবাসী শফিকের স্ত্রী রেখা বেগমকে কুপ্রস্তাব দিয়ে আসছে। এতে ওই গৃহবধূ রাজি না হওয়ায় তার ঘর থেকে বাইর হওয়ার চলাচলের রাস্তা বন্ধ করে দেয় ইসমাইল। পরে অন্য স্থান দিয়ে সাঁকো ব্যবহার করে রেখা বেগম যাতায়াতে করেন।
ঘটনার দিন সোমবার রেখা বেগমের বাড়ির উপর দিয়ে ইসমাইল তার কামলা নিয়ে যাওয়ার সময় রেখা বেগম প্রতিবাদ করলে ইসমাইল তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় তার গলায় থাকা আট আনা ওজনের সোনার চেইন ও আট আনা ওজনের সোনার কানের দুল নিয়ে যায় বলে রেখা বেগম জানান। এসময় রেখা বেগমের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার করে তাকে সদর হাসপাতালে পাঠায়।
এরপরও উত্ত্যক্তকারী ইসমাইলের হুমকি-ধমকি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। ভয়ে রেখা বেগম ও তার সাবালিকা মেয়ে নিয়ে বাপের বাড়িতে থাকেন বলে কান্নাজড়িত কণ্ঠে প্রতিবেদককে জানান।
খোঁজ নিয়ে জানা গেছে উত্ত্যক্তকারী ইসমাইল গত ১৫ দিন আগে তার আপন খালাতো বোন বানেসা আক্তারের সাথে অবৈধ সম্পর্কের সম্পর্কে হাতেনাতে ধরা পড়ে সালিশের মাধ্যমে ১৫ বেত দেয়াসহ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইসমাইল অত্র এলাকাতে কাউকে পরোয়া করে না। যাকে তাকে মারধর করে এবং নারীদের বিভিন্ন কুপ্রস্তাব দেয়াসহ বিভিন্ন অঙ্গভঙ্গি করে বলে নাম প্রকাশ না করার শর্তে  একাধিক নারী-পুরুষ জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com