সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

গত ২৪ ঘন্টায় ৯৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত

  • আপডেট সময় শনিবার, ১৬ মে, ২০২০, ৪.৩০ পিএম
  • ২৬৬ বার পড়া হয়েছে

গত ২৪ ঘন্টায় ৬ হাজার ৭৮২টি নমুনা পরীক্ষায় দেশে ৯৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে দেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ২০ হাজার ৯৯৫ জন।
এ পর্যন্ত মারা গেছেন ৩১৪ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১৬ জন। এরা সবাই পুরুষ এবং ১২ জন ঢাকার বাসিন্দা। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ১১৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ২৩৫ জন।
আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
গতকালের চেয়ে আজ ২৭২ জন কম আক্রান্ত হয়েছেন। গতকাল আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৪১ জন। যদিও আজ ঢাকার ২০টি পরীক্ষাগারের মধ্যে ৮টির ফলাফল এখনো পাওয়া যায়নি। আজ দেশের ৪১টি পরীক্ষাগারের মধ্যে ৩৩টির ফলাফল জানানো হয়েছে বলে অতিরিক্ত মহাপরিচালক জানান।
ডা.নাসিমা সুলতানা জানান, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ৫০১টি। আগের দিন নমুনা সংগ্রহ হয়েছিল ৯ হাজার ৫৩৯টি। এরমধ্যে গত ২৪ ঘন্টায় ঢাকায় ১২টি ও ঢাকার বাইরের ২১টিসহ দেশের ৩৩টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ৬ হাজার ৭৮২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ২৯৪টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com