রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া বাড়ানোর প্রস্তাব বাসে ৬৪, লঞ্চে ৪২ শতাংশ এলপিজি দাম এবার প্রতি কেজিতে বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা দুই দফায় দেশের ১৯ লাখ ৫৩ হাজার ৮৪৩ জন শিশুকে টিকা দিয়েছে সরকার ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে শুরু হয়েছে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন আগামীকাল নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জমকালো আয়োজনে বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সম্মাননা আনোয়ারা প্রেসক্লাবে ৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, ৩ মাসে পূর্ণাঙ্গ কমিটির লক্ষ্যমাত্রা ফুটবল বিশ্বকাপে ইতিহাসে প্রথমবারের মতো হাফটাইম শো অনুষ্ঠিত হবে খুলনায় ১০ টির মধ্যে ৬টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ প্রথম দিন ঢাকা ছাড়ছেন পৌনে ছয় হাজার হজ যাত্রী

আগামীকাল নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপডেট সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭.৫৯ পিএম
  • ৫ বার পড়া হয়েছে

আগামীকাল নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ প্রায় দুই দশক পর পৈতৃক বাড়ি গাবতলীর বাগবাড়ীতেও যাওয়ার কথা রয়েছে তাঁর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই তাঁর প্রথম সফর।

দিনব্যাপী এই সফরে বিএনপির চেয়ারম্যান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন ও জনসভায় অংশ নেবেন। তাঁর আগমন ঘিরে ইতোমধ্যে শহরের রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন অবকাঠামো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে শহরজুড়ে। শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ।

থেমে নেই তাঁর প্রিয় পৈতৃকনিবাসীরা। তাদের সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার বড় সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত গাবতলীবাসী। ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বাগবাড়ীতে। সাজানো হয়েছে জিয়াবাড়ি। সংস্কার করা হয়েছে রাস্তাঘাট।

দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের ঘরের ছেলে, ঘরে ফিরছেন বিষয়টি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো তিনি বগুড়া আসছেন। আমাদের অনেক প্রত্যাশা বাস্তবায়ন করতে তাঁর এবারের বগুড়া সফর অত্যন্ত গুরুত্ববহ।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া সফরসূচি অনুযায়ী, আগামীকাল সকাল ৬টায় রাজধানীর গুলশানের বাড়ি থেকে সড়ক পথে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউজে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

এরপর সকাল ১১টায় বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন এবং ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন।

সকাল সাড়ে ১১টায় বগুড়া পৌর ভবনে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।

দুপুর ১২টা ৪৫ মিনিটে গাবতলী উপজেলার বাগবাড়ীতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন করবেন। এরপর দুপুর দেড়টায় শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।

দুপুর ১টা ৪৫ মিনিটে বাগবাড়ী নশিপুর এলাকায় চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন। বেলা আড়াইটায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন।

বিকেল সাড়ে ৩টায় বগুড়া সার্কিট হাউজে স্বল্প সময়ের যাত্রাবিরতি শেষে ৪টায় আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

এছাড়া বিকেল ৫টা ৪৫ মিনিটে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন এবং ৫টা ৫০ মিনিটে বগুড়া বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রী সন্ধ্যা ৬টায় সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন বলে আশা করা যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com