বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

করোনা ভাইরাসে আক্রান্ত পুলিশের সংখ্যা ২ হাজার ছাড়াল

  • আপডেট সময় শনিবার, ১৬ মে, ২০২০, ১০.৪২ এএম
  • ৮৫৮ বার পড়া হয়েছে

প্রয়োজনীয় সব সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার পরও শুক্রবার পর্যন্ত ২ হাজার ১৪১ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে, দেশে রেকর্ড পরিমাণ ১ হাজার ২০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে টানা কয়েক দিন ধরে প্রতিদিন হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছেন।

আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে শুধুমাত্র ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১ হাজার ৪১ সদস্য আক্রান্ত হয়েছেন বলে পুলিশ সদরপ্তর সূত্র জানিয়েছে।

এছাড়া, বাহিনীর সাতজন সদস্য ভাইরাসের শিকার হয়ে মারা গেছেন বলে সূত্র উল্লেখ করেছে।

সূত্র আরও জানায়, বর্তমানে ৩ হাজার ৯১ পুলিশ সদস্য কোয়ারেন্টাইনে আছেন এবং ১ হাজার ১৫২ জন বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। সেই সাথে ২৩৭ রোগী পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য পুলিশ, সশস্ত্র বাহিনী, র‌্যাব ও অন্যান্য সংস্থা যৌথভাবে কাজ করছে।

 

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত মোট ৩৪৫ জন সামরিক ও বেসামরিক সদস্য এবং তাদের পরিবারের সদস্য ভর্তি হয়েছেন।

তাদের মধ্যে ৮৮ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, ছয়জন মারা গেছেন এবং ভর্তি থাকা অপর সব রোগী সুস্থ রয়েছেন বলে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে, করোনাভাইরাস আক্রান্ত বাহিনীর সদস্যদের চিকিৎসার জন্য রাজধানীর ২৫০ শয্যার ইমপালস হাসপাতাল ভাড়া করেছে বাংলাদেশ পুলিশ।

দেশে লাফিয়ে লাফিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকার ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে। কিন্তু রমজান ও ঈদুল ফিতরের কথা বিবেচনা করে কিছু ক্ষেত্রে মানুষের চলাচলের ওপর বিধিনিষেধ শিথিল করা হয়েছে।

দেশে এখন পর্যন্ত ২০ হাজার ৬৫ জনের করোনা শনাক্ত এবং ২৯৮ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com