সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

আপদকালীন পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ে সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছি : খন্দকার আব্দুল মুক্তাদির

  • আপডেট সময় শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮.৫৬ পিএম
  • ৪৯ বার পড়া হয়েছে

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, পৃথিবীর দেশে দেশে গরম ও শীতের সময় একঘণ্টা সময় আগানো হয় ডে-লাইট সেভিংয়ের জন্য। যেটা তাদের জন্য স্বাভাবিক। আমরা আপদকালীন পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছি।

আজ শুক্রবার বিকেলে সিলেটে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। মন্ত্রী সংক্ষিপ্ত সফরে শুক্রবার দুপুরে সিলেটে পৌঁছান। বিকেল চারটায় নিজ বাসভবনে স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিও বলেন, সরকার বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আপদকালীন কিছু পদক্ষেপ নিয়েছে। এই পরিস্থিতি বৈশ্বিক বাস্তবতা, বাংলাদেশের জন্য আলাদা কিছু নয়। তাই বিদ্যুৎ সাশ্রয়সহ সরকারের যে সব পদক্ষেপ নিচ্ছে তা যথাযথভাবে প্রতিপালনের মাধ্যমে সবাইকে শৃঙ্খলাবোধের পরিচয় দেওয়া উচিত।

মন্ত্রী বলেন, সন্ধ্যা ছয়টায় পিক আওয়ার শুরু হয়। এই সময়ে দোকানপাট বন্ধ রাখলে আমাদের বিদ্যুৎ সাশ্রয় হবে। যা আমরা লম্বা সময় ধরে ব্যবহার করতে পারব।

জ্বালানি সংকটের কারণে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হবে কিনা- এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে অধিকাংশ শিল্পকারখানা গ্যাস দিয়ে পরিচালিত হয়। যেগুলো গ্যাস দ্বারা পরিচালিত হয় তা নিশ্চিত করেই অন্য হিসাব করা হয়। জ্বালানি মন্ত্রণালয় গ্যাস সরবরাহ নিশ্চিত রেখেছে।

তিনি আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে বিভিন্ন দেশে খরচের (করজাম্পশন) কারণে রপ্তানি কমেছে। আমরা তৈরি পোশাক রপ্তানি করে থাকি। শুধু বাংলাদেশ থেকে রপ্তানি কমেনি, প্রতিদ্বন্দ্বী অন্যান্য দেশের একই হারে রপ্তানি কমেছে। এটি বৈশ্বিক বাস্তবতা, বাংলাদেশের জন্য আলাদা কিছু নয়।

এ সময় সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সভাপতি নাসিম হোসাইনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

–বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com