সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

গাইবান্ধার উত্তর খোলাহাটিতে পারিবারিক শত্রুতার জেরে মারপিট!

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ৮.১০ পিএম
  • ৪৭১ বার পড়া হয়েছে

 

এইচ আর হিরু গাইবান্ধাঃ
গাইবান্ধা সদর উপজেলার উত্তর খোলাহাটি ইউনিয়নে পারিবারিক বিষয়ে শত্রুতার জের ধরে
বাসাবাড়ি ভাংচুর সহ মারপিট এর ঘটনা ঘটেছে। এতে করে ৩ জন আহত। নিরাপত্তা
হীনতায় ভুগছে বাদী রেজাউল এর পরিবার। গাইবান্ধা সদর থানার এজাহার সূত্রে জানা গেছে,
গাইবান্ধা সদর উপজেলার উত্তর খোলাহাটি ইউনিয়নের মৃত মকজ্জল এর পুত্র মো: রেজাউল এর
সাথে একই এলাকার মুসলিম আলীর পুত্র সাইফুল ও তার ভাইদের পারিবারিক বিষয়ে শত্রুতার জের
চলছিল। এই শত্রুতার জের ধরে মামলার বিবাদী সাইদুল ও তার ভাইরা রেজাউলের বাসাবাড়ি
ভাংচুর করা সহ খুন জখমের ভয় ভীতি সহ বিভিন্ন প্রকার হুমকি প্রদর্শন করে। এ অবস্থা
চলতে থাকায় চলতি সালের ৯ মে সন্ধ্যা ৬ টার সময় বাদী মো: রেজাউল এর ছোট ভাই মো:
আজানুর ইসলাম ইফতার নিয়ে বাসায় আসার পথে বিবাদীদের বাসার সামনে কাচা রাস্তার
উপর পৌছালে তাদের হাতে থাকা লাঠি, ছোরা, লোহার রড সহ বিভিন্ন অস্ত্র সস্ত্রে সজ্জিত
হয়ে আজানুর ইসলাম এর পথরোধ করে ঘিরে ধরে। পরে মুসলিম উদ্দিন এর দ্বিতীয় পুত্র হুকুম
আলী আজানুরকে কুত্তার বাচ্চা বলে মেরে ফেলার হুমকি দেয়। এতে করে সাইদুল ইসলাম হাতে
থাকা লোহার রড দিয়ে আজানুর এর দুই পা সহ শরীরের বিভিন্নস্থানে উপযুপরি আঘাত করে
ছেলাফুলা জখম করে। আর ২ নং আসামী হুকুম আলী লাঠি দিয়ে এলোপাথারি মারপিট করে।
সাইদুল এর ভাই হেকমত আলী আজানুর এর অন্ডকোষে লাথি মারলে সে মাটিতে পড়ে যায়।
অন্যদিকে ১ নং বিবাদী সাইদুল ইসলাম আজানুর এর বুকের উপর বসে দুই হাত দিয়ে
শ্বাসরোধ করার উদ্দেশ্যে গলাটিপে ধরে। এতে করে সাইদুল ইসলাম এর ভাই বউ মোছা: রওশন

আরা বাধা দিলে সাইদুল ইসলাম গংরা রওশন আরাকে বিবস্ত্র করার উদ্দেশ্যে তার পড়নের কাপড় ধরে
টানা হেচড়া করে এবং শ্লীলতাহানি ঘটায়। সাইদুল এর ভাই হুকুম আলী রওশন আরার গলায়
থাকা ২৪ হাজার টাকা মুল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এতে করে রেজাউল ইসলাম এর মা
আফরুজা বেগম বাধা দিতে গেলে বিবাদীগণ তাকেও এলোপাথারী পারপিট করে ছিলে ফেলে।
রেজাউল এর পরিবারকে বাচাতে এলাকাবাসী ও ঘটনার স্বাক্ষী এগিয়ে গেলে সাইদুল গংরা
খুন জখমের ভয় ভীতি প্রদর্শন করে চলে যায়। পরে স্বাক্ষীদের সহযোগীতায় রেজাউল ইসলামকে
অজ্ঞান অবস্থায় ও রওশন আরাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি
করেছে। রেজাউল ইসলাম এর পরিবার থানায় এজাহার দায়ের করার পর তাহারা নিরাপত্তাহীনতায়
ভুগছে। এতে করে তারা বাসায় প্রবেশ করতে পারছেনা তারা। ফলে সাইদুল ইসলাম এর হাত
থেকে তাদের রক্ষা করতে ও বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে বাদী রেজাউল
ইসলাম প্রশাসন এর হস্তক্ষেপ কামনা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com