বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হ্যাটট্রিক করলেন রুহুল আমিন ভূঁইয়া বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) দ্বি-বার্ষিক নির্বাচনে নৃত্যশিল্পী সংস্থার ‘নৃত্যজ্যোতি ২০২৬’ প্রতিযোগিতার নৃত্যশিল্পীদের সংবর্ধনা দেওয়া হবে অভিনেতা সোহেল খান মারা গেছেন বকুলপুর’ সিজন-৩ বিরোধ নয়, পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই প্রতিষ্ঠানের সাফল্য ও শ্রমিকের অধিকার সুরক্ষিত হবে’: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি সই হবে কবি রেজাউদ্দিন স্টালিন এর জন্মদিন অনুষ্ঠানে রুহুল কবির রিজভী মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ পাভেলের বিরুদ্ধে ১৯ লাখ টাকা ক্ষতির অভিযোগ

হ্যাটট্রিক করলেন রুহুল আমিন ভূঁইয়া বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) দ্বি-বার্ষিক নির্বাচনে

  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১.৪৭ এএম
  • ১২ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ- (২০২৬-২০২৮) সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিনোদন সাংবাদিক রুহুল আমিন ভূঁইয়া। গত শুক্রবার অনুষ্ঠিত এই নির্বাচনে ২২৬ ভোট পেয়ে জয়লাভ করেন তিনি। এই জয়ের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এই সংগঠনটির কার্যনির্বাহী কমিটিতে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে ‘হ্যাটট্রিক’ পূর্ণ করলেন এই সাংবাদিক।

বর্তমানে দৈনিক রূপালী বাংলাদেশে কর্মরত রুহুল আমিন ভূঁইয়ার বাচসাস-এর নেতৃত্বে পথচলা শুরু হয়েছিল ২০২২-২৪ মেয়াদের কমিটির মাধ্যমে। সেবার তিনি কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়ে সংগঠনের কাজে নিজের দক্ষতার পরিচয় দেন। সদস্যদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিয়ে পরের মেয়াদে অর্থাৎ ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে তিনি দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হন এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
এবারের ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে ‘দর্পণ-তেপান্তর’ পরিষদ থেকে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ২২৬ ভোট পেয়ে বিজয়ী হন। পরপর তিনটি মেয়াদে ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়া বাচসাস সদস্যদের মাঝে তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তারই বহিঃপ্রকাশ।
নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় এবং সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত রুহুল আমিন ভূঁইয়ার সামনে এখন সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার নতুন চ্যালেঞ্জ। চলচ্চিত্র সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের ঐতিহ্য ধরে রাখতে বিগত দুই মেয়াদের অভিজ্ঞতা নতুন এই দায়িত্বে তাকে বিশেষভাবে সহায়তা করবে বলে মনে করছেন জ্যেষ্ঠ ও নবীন সদস্যরা।
উল্লেখ্য, সম্প্রতি ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬’পেয়েছেন রুহুল আমিন ভূঁইয়া। এর আগে তিনি টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) থেকে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪, আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব-২০২৩ সহ বেশ কয়েকটি সম্মানজনক অ্যাওয়ার্ড পেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com