বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আইসিইউতে মামুনুর রশীদ ডিআরইউ-নগদ বেস্ট রিপোর্টিং এওয়ার্ড পেলেন বাংলাভিশনের কেফায়েত শাকিল মডেলিংয়ের গণ্ডি পেরিয়ে ফ্যাশন ডিজাইনে আযান চৌধুরী নারী শিক্ষার প্রসারে এ কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি বাবুল কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের ১৩৫তম আবির্ভাব উপলক্ষে পাঁচ দিনব্যাপী রাস উৎসব ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ৪১৯১ মামল কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি সাত খুনে জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল পোশাক শ্রমিকদের ন্যূনতম গ্রেডের মজুরি নির্ধারণ ১৭ হাজার টাকা আওয়ামী লীগ তার কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণীর ঝুঁকি মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৯.১৫ এএম
  • ৩৩ বার পড়া হয়েছে

সৈয়দ বশির আহম্মেদ, চীফ রিপোর্টারঃ-  মঙ্গলবার সকাল ১১ টায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে National Committee For Wildlife Hazard Management at the Airports of Bangladesh এর প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এম পি।

সভায় বাংলাদেশের বিমানবন্দরসমূহে নিরাপদে বিমান উড্ডয়ন ও অবতরণ নিশ্চিতকল্পে পাখিসহ বন্যপ্রাণীর চলাচল নিয়ন্ত্রণে করনীয় বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। এভিয়েশন খাতের উন্নয়নের জন্য নিরাপদে বিমান উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করা অপরিহার্য। সেক্ষেত্রে সাম্প্রতিক সময়ের বার্ড হিটের তথ্য যাচাইপূর্বক বিমানবন্দরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
মন্ত্রী আরো বলেন, উদ্ভুত সমস্যা সমাধানে অত্যাধুনিক প্রযুক্তির Anti Bird Control Unit স্থাপনের মাধ্যমে বিমানবন্দরসমূহে পাখি নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া প্রয়োজনীয় সংখ্যক বন্দুক ক্রয়ের ব্যবস্থাগ্রহণ এবং শূন্যপদে দ্রুত জনবল নিয়োগের জন্য কর্তৃপক্ষকে কাজ শুরু করার নির্দেশনা দেন মন্ত্রী।
কমিটির উপস্থিত সদস্যবৃন্দের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, Safe Fly Zone নিশ্চিতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। দ্রুত সমন্বয়ের সুবিধার্থে প্রতি তিনমাস অন্তর সভা আয়োজন করার নির্দেশ দেন মন্ত্রী।
সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ National Committee For Wildlife Hazard Management at the Airports of Bangladesh এর সদস্যবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com