রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নাশকতার পরিকল্পনায় জড়িত যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেফতার রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ৩৪৪৭ মামলা মানিকগঞ্জ ও আশপাশের কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ইয়ামিন হত্যা: সাবেক এমপিসহ ১৯ আসামির বিচার শুরু গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে রাজস্ব ফাঁকির অভিযোগ, দুদকের অভিযান শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট মানবিক ও সহমর্মিতার বাংলাদেশ গড়তে চান তারেক রহমানের সরকার: জুবাইদা রহমান আইসিজের রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ডের সমর্থন চাইলো বাংলাদেশ

ইয়ামিন হত্যা: সাবেক এমপিসহ ১৯ আসামির বিচার শুরু

  • আপডেট সময় রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬.২০ পিএম
  • ২৪ বার পড়া হয়েছে

২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে ঢাকার সাভারে গুলিবিদ্ধ হওয়ার পর পুলিশের এপিসি যান থেকে ফেলে আসহাবুল ইয়ামিনকে হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাবেক উপমহাপরিদর্শক সৈয়দ নুরুল ইসলাম ও সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে মামলাটির বিচার শুরু হলো। আগামী ১৫ ডিসেম্বর এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এ মামলায় গ্রেপ্তার ছয় আসামি হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলী, নায়েক সুহেল মিয়া এবং কনস্টেবল মাহফুজ মিয়া ও মিজানুর রহমান।

রোববার সকালে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। অভিযোগ গঠনের সময় তাঁরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার পলাতক আসামিরা হলেন ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন, সাভার থানার সাবেক অফিসার ইনচার্জ শাহজামান, আশুলিয়া থানার সাবেক অফিসার ইনচার্জ এএফএম সায়েদ, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, মো. আতিকুর রহমান, ফখরুল আলম সমর, মেহেদী হাসান তুষার, রাজু আহম্মেদ, মো. ফরিদ, জামান খান ও শরীফ আশরাফুল আলম বাবুল।

গত সাত সেপ্টেম্বর পলাতক ১৩ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এর আগে ২৬ জুলাই মামলার ১৯ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন একই আদালত।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই সাভার বাজার বাসস্ট্যান্ডে শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালান। এ সময় ইয়ামিনকে ধরে টেনে পুলিশের সাঁজোয়া যানের কাছে নিয়ে তার বুকের বাঁ পাশে গুলি করা হয়। এতে তার বুকের বাঁ পাশে অসংখ্য স্প্লিন্টার বিদ্ধ হয়।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে ইয়ামিনকে টেনে সাঁজোয়া যানের ওপর ফেলে রাখা হয়। আন্দোলনরত ছাত্র-জনতাকে ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে দায়িত্বরত পুলিশ সদস্যরা গাড়িটি এপাশ থেকে ওপাশে ঘোরাতে থাকেন। পরে প্রায় মৃত অবস্থায় তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়। একই সময়ে সাঁজোয়া যানের ভেতর থেকে একজন পুলিশ সদস্যকে বের করে ইয়ামিনের পায়ে আবারও গুলি করার নির্দেশ দেওয়া হয়।

ওই পুলিশ সদস্য ইয়ামিনকে মৃত ভেবে তার পায়ে গুলি না করে রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টেনে নিয়ে সড়ক বিভাজকের পাশে ফেলে দেন। তখনো গুলিবিদ্ধ ইয়ামিনকে নিশ্বাস নিতে দেখা যাচ্ছিল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com