সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি সই হবে

  • আপডেট সময় সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬.১২ পিএম
  • ৩ বার পড়া হয়েছে

আগামী ৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি সই হবে এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি।

বিমানমন্ত্রী বলেন, আগামী ১৬ ডিসেম্বর প্রথমে চারটি ফ্লাইট দিয়ে থার্ড টার্মিনালের কার্যক্রম শুরু হবে। আস্তে আস্তে ফ্লাইট বাড়তে থাকবে। বিমান বাংলাদেশ, সিঙ্গাপুর এয়ারলাইনসসহ অন্য ফ্লাইট দিয়ে এটি শুরু হবে।

তিনি বলেন, ফিজিবিলিটি স্টাডি করে দেখা গেছে, ১০০ কিলোমিটারের মধ্যে বিমানবন্দরের প্রয়োজন নেই। তাছাড়া ১৫ বছরের মধ্যে আরেকটি বিমানবন্দর করাও কঠিন, তাই শর্ত মেনে নিয়েছি। এতে খুব একটা ব্যাকফুটে আছি এমন নয়। তবে পুরোদমে বিমানবন্দর চালু করতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগবে।

বিমানমন্ত্রী বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের প্রস্তুতি সম্পন্ন। প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় নিয়ে উদ্বোধন হবে। তবে পহেলা ডিসেম্বর কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com