সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বকুলপুর’ সিজন-৩ বিরোধ নয়, পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই প্রতিষ্ঠানের সাফল্য ও শ্রমিকের অধিকার সুরক্ষিত হবে’: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি সই হবে কবি রেজাউদ্দিন স্টালিন এর জন্মদিন অনুষ্ঠানে রুহুল কবির রিজভী মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ পাভেলের বিরুদ্ধে ১৯ লাখ টাকা ক্ষতির অভিযোগ নাশকতার পরিকল্পনায় জড়িত যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেফতার রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ৩৪৪৭ মামলা মানিকগঞ্জ ও আশপাশের কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বকুলপুর’ সিজন-৩

  • আপডেট সময় সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১০.১২ পিএম
  • ২২ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ- দীপ্ত টিভির বিপুল জনপ্রিয় মেগা সিরিয়াল ‘বকুলপুর’ সিজন ৩ আসছে প্রচারিত হচ্ছে

শনি-বৃহস্পতি প্রতিদিন সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে। একদিকে যাত্রাপালার রঙিন জীবনের ভেতর নানা টানাপোড়েন, অন্যদিকে গ্রামীণ পটভূমির প্রেম ও ক্ষমতার

দ্বন্দ্বে বকুলপুর সিজন-৩ দর্শকদের মাঝে হাজির করেছে নতুন ধরনের বিনোদন। আহমেদ শাহাবুদ্দীন রচিত এ
মেগা ধারাবাহিকটি পরিচালনা করেছেন নির্মাতা হাসান রেজাউল। আগের দুটি সিজনের জনপ্রিয় হয়ে ওঠা
চরিত্রদের পাশাপাশি এবার আরও নতুন নতুন চরিত্র যুক্ত হয়েছে বকুলপুর সিজন-৩ এ। স্বপ্নীল প্রোডাকশন্স
প্রযোজিত এ ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুষমা সরকার, তাহমিনা
সুলতানা মৌ, আজাদ আবুল কালাম, দীপা খন্দকার, কচি খন্দকার, নরেশ ভূঁইয়া, শরাফ আহমেদ জীবন,
সাইদুর রহমান পাভেল, আনিসুল হক বরুণ, সঞ্জীব আহমেদ, ডেভোরা কুইয়াহ সিলভিয়া, উপমা, অনু, দিশা,
শাহেদ শাহরিয়ার, শাকিল আহমেদ, মঈন হাসান, শামীম মোল্লাহ, মুস্তাফিজ শাহিন প্রমুখ।

নাটকে গল্পের কথা আব্বাস বেগ আবার বকুলপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। হেরে গেছে প্রাক্তন চেয়ারম্যান দীবা।
বিজয় মিছিলে আব্বাসকে ফুলের মালা দিয়ে বরণ করতে আসে রহস্যময়ী নারী নন্দিনী ও প্রতিদ্বন্দ্বী
মেহেরজান। আব্বাস চেয়ারম্যান দায়িত্ব নেয়ার সঙ্গে সঙ্গে বকুলপুরের মানুষের অনুরোধে নন্দিনীর মাধ্যমে
যাত্রা নিয়ে আসেন। এবার বকুলপুরে আসে নতুন যাত্রাদল ‘দি নিউ মালঞ্চ অপেরা’। সে যাত্রা ঠেকানোর জন্যে
উঠে পরে লাগে গ্রামের প্রভাবশালী উজান দেওয়ান। আব্বাসের সঙ্গে তার দ্বন্দ্বের প্রধান কারণ ছোটবোন
নাইয়রী। অন্যদিকে লীলাবতী সরকারের সঙ্গে বিরোধ মেহেরজানের। একদিন লীলাবতী সরকারের ওপর সন্ত্রাসী
হামলা হয়। প্রাথমিকভাবে মেহেরজানকে সন্দেহ করা হলেও একটা টেলিফোন কলে সেই তদন্তের মোড় ঘুরে
যায়। মেহেরজানের পরিবর্তে সন্দেহ তৈরি হয় আসমার ওপর এই সময় আপসমার ওপর সন্ত্রাসী হামলা হয়। ঘুরে যায় তদন্তের মোড়। এসআই ফরহাদের মনে হতে থাকে,
এলাকায় এমন কেউ আছে যে বকুলপুরকে অস্থিতিশীল করে রাখতে চায়। কে সে? দাদাভাই? নাকি তার কোনো
এজেন্ট?

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com