শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আমতলীতে ব্যবসা প্রতিষ্ঠান খুললেও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব

  • আপডেট সময় সোমবার, ১১ মে, ২০২০, ১০.৩০ পিএম
  • ৩৬১ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি।
সরকারি নির্দেশনা মেনে বরগুনার আমতলী উপজেলার পৌরশহরসহ বিভিন্ন হাট, বাজারে দোকানপাট খোলা হয়েছে।   বিভিন্ন কাপড়ের দোকান, গার্মেন্টস, কসমেটিক্স, জুতা ও ইলেক্ট্রনিক্সের দোকানে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিশেষ করে কাপড়ের দোকান ও ফুটপাতের দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড় লক্ষ করা গেছে। ক্রেতাদের মধ্যে শতকরা ৮০% নারী। আর এসব দোকানে অধিকাংশ ক্ষেত্রেই মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। যদিও বিক্রেতারা বলছেন, সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন।
সরেজমিন আমতলী পৌরশহরসহ উপজেলার বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে, সরকারি নির্দেশনা মেনেই খোলা হয়েছে অধিকাংশ দোকানপাট। সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত চলছে বিভিন্ন বিপণী বিতান ও মার্কেটগুলোয় বেচাকেনা। রোজার ঈদকে সামনে রেখে কাপড়ের দোকানসহ গার্মেন্টস, কসমেটিক্স, জুতার দোকানে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। ভীর দেখা গেছে বিভিন্ন ইলেক্ট্রনিক্সের দোকানেও। কোথাও মানা হচ্ছে সামাজিক দূরত্ব। এছাড়া বিশেষ করে ফুটপাতের দোকানগুলোয় প্রচন্ড-ভিড় থাকায় সেখানেও সামাজিক দূরত্ব মানা হচ্ছে না।
এদিকে ক্রেতাদের মধ্যে করোনা আতঙ্ক থাকলেও থেমে নেই তাদের কেনাকাটা। তারা দলবলে ও পরিবারের লোকজন নিয়ে বিভিন্ন দোকানে ও মার্কেটগুলোতে ভিড় করছেন। এদের মধ্যে শতকরা ৮০% মহিলা ক্রেতা। অনেক ক্রেতা জানান, তারা সব ধরনের স্বাস্থ্য বিধি মেনেই ঈদে সন্তানর ও পরিবারের জন্য নতুন জামা কাপড় কিনতে এসেছেন।
কথাহয় উপজেলার গাজীপুর বন্দর থেকে আমতলী পৌরশহরে মার্কেট করতে আসা গৃহবধূ মোসাঃ নুপুর বেগমের সাথে। তিনি বলেন, ঈদে তার বাচ্ছা ও পরিবারের সকলের জন্য নতুন জামা কাপড় কিতে আমতলী এসেছেন। সামাজিক দূরত্ব মানছেন না কেন যানতে চাইলে উত্তরে বলেন, আল্লাহর রহমতে আমাদের কিছুই হবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, করোনার কারনে দীর্ঘ সময় লকডাউন থাকায় তাদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। লকডাউনের সময়ও অনেক ব্যবসায়ীকে তাদের দোকান ভাড়াসহ অন্যান্য খরচ দিতে হয়েছে। এখন ঈদকে সামনে রেখে সরকার দোকান খোলার অনুমতি দিয়েছে। বেচাকেনাও ভাল হলেও ক্রেতাদের সামাজিক দূরত্ব মেনে চলানো তাদের জন্য একটু সমস্যা হচ্ছে।
স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আকন বস্ত্রালয়ের মালিক কামাল আকন বলেন, সামাজিক দূরত্ব মেনে এবং স্বাস্থ্য সুরক্ষার উপকরণ ব্যবহার করে তিনি দোকান পরিচালনা করছেন। দোকানের সকল বিক্রয় প্রতিনিধিরা মুখে মাস্ক পড়ে ক্রেতাদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বার বার অনুরোধ করছেন। এছাড়া সব ধরনের স্বাস্থ্য সুরক্ষার নিশ্চিত করার জন্য দোকানে বিলিচিং পাউডার মিশ্রিত পানি ছিটানো হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে বলেন, নাগরিকদের স্বাস্থ্যবিধি মানা ও সামাজিক দূরত্ব নিশ্চেতে মাঠে কাজ করছে পুলিশ ও নৌ বাহিনী। এ ছাড়া মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের টিম পরিচালিত হচ্ছে। খুলে দেওয়া ব্যবসা প্রতিষ্ঠানে যেন স্বাস্থ্যবিধি মেনে চলে সে ব্যাপারে তদারকি করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com