মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

এইচএসসি’র ফরম পূরণে আবারও সুযোগ

  • আপডেট সময় বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৮.১৫ পিএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের বিলম্ব ফিসহ আবারও ফরম পূরণের সুযোগ দেয়া হয়েছে। আগামী ১৩ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি দিয়ে শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।

আজ বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ফরম পূরণের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনালী সেবার মাধ্যমে ২২ এপ্রিলের মধ্যে ফি পরিশোধ করতে হবে। উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে। প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন।

এবার ফরম পূরণে সর্বোচ্চ ২ হাজার ৭৮৫ টাকা ফি নির্ধারণ করা হয় বিজ্ঞান বিভাগের জন্য। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের লাগে ২ হাজার ২২৫ টাকা। চতুর্থ বিষয় কিংবা ব্যবহারিক পরীক্ষা থাকলে দিতে হয় আরও ১৪০ টাকা।

এবছর এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ২৬ জুন থেকে। এ পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১১ আগস্ট থেকে শুরু হয়ে ২১ আগস্ট শেষ হবে।

২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা হবে। সব বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ণ সময়ে এ পরীক্ষা আয়োজন করা হবে বলে আগেই জানিয়েছিল শিক্ষা বোর্ডগুলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com