সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

বগুড়ায় ‘বিষাক্ত’ অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ৭.১০ পিএম
  • ১১৬ বার পড়া হয়েছে

বগুড়ায় ‘বিষাক্ত’ অ্যালকোহল পানে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা তিনে দাঁড়িয়েছে।

শনিবার (২৯ মার্চ) রাতে সনি রায় নামে এক যুবক বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে শুক্রবার (২৮ মার্চ) রাতে আওরঙ্গজেব ও রাসেলেও মৃত্যু হয়।

এমন তথ্য নিশ্চিত করেছেন ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) লালন হোসেন।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় চারজন এক সঙ্গে ‘বিষাক্ত’ অ্যালকোহল পান করেন। এরপর থেকে তারা অসুস্থ হয়ে পড়েন। চারজনের মধ্যে এনামুল হক পিলু নামে আরও একজন মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পিলু বলেন, ‘বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় অ্যালকোহলের বোতল নিয়ে আসে চিন্টু। আমরা চারজন মিলে খাই। খাওয়ার পর পাতলা পায়খানা, সঙ্গে শ্বাসকষ্টও ছিল।

এনামুলের ভাই এমদাদ হোসেন বলেন, ‘তার ভাই কাপড়ের ব্যবসা করেন। সে মদ খেত আমরা জানি। তার সঙ্গে আওরঙ্গজেব ও রাসেল মারা গেছেন।’

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত ) এ কে এম মইন উদ্দিন বলেন, ‘মদপানে মৃত্যুর খবর পেয়ে দুজনের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। তবে তারা আগেই লাশ দাফন করেছেন।’

– ইউএনবি

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com