সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

জাল টাকাসহ প্রস্তুতকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার

  • আপডেট সময় শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ৭.৪৯ পিএম
  • ১০০ বার পড়া হয়েছে

রাজধানীর শাহজাহানপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকাসহ জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা মো. রুবেল বিশ্বাসকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২৮ মার্চ) শাহজাহানপুর থানাধীন মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার রুবেল বিশ্বাস নড়াইলের লোহাগড়া থানার বসুপটি এলাকার বাসিন্দা। অভিযানে তার কাছ থেকে ১০০ টাকা মূল্যমানের ১ হাজার ৯৯টি জালনোট জব্দ করা হয়।

র‍্যাব-৩ জানায়, শুক্রবার গোয়েন্দা তথ্যর ভিত্তিতে শাহজাহানপুর থানাধীন মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা মো. রুবেল বিশ্বাসকে ১ হাজার ৯৯টি জালনোটসহ (১ লাখ ৯ হাজার ৯০০ টাকা) গ্রেপ্তার করে র‍্যাব-৩ এর একটি অভিযানিক দল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রুবেল র‌্যাবকে জানায়, সে একটি সংঘবদ্ধ জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা। এই চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলাদেশি বিভিন্ন মূল্যমানের টাকার জালনোট প্রস্তুত করে সেগুলো ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com