সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

হত্যাচেষ্টা মামলায় সাবেক জ্বালানি উপদেষ্টার পিএস মনোয়ার হোসেন গ্রেফতার

  • আপডেট সময় বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৭.৫৪ পিএম
  • ৬৫ বার পড়া হয়েছে

ঢাকা জেলার ধামরাই এলাকায় অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় সাবেক জ্বালানি উপদেষ্টার পিএস মোঃ মনোয়ার হোসেন (৫০)কে গ্রেফতার করেছে ডিএমপির আদাবর থানা পুলিশ।

মঙ্গলবার (৪ মার্চ ২০২৫ খ্রি.) বিকেল আনুমানিক ০৪:৩০ ঘটিকায় ঢাকা জেলার ধামরাই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ মনোয়ার হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক ছিলেন। তিনি বিগত সংসদ নির্বাচনে ধামরাই আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি ২০০৯-১০ সালে সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এর ব্যক্তিগত কর্মকর্তা (পিএস) ছিলেন।

আদাবর থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ মনোয়ার হোসেন বৈষম্যবিরোধী আন্দোলনে মোঃ মনির হোসেন হত্যা চেষ্টার ঘটনায় আদাবর থানায় দায়েরকৃত একটি মামলার সন্দিগ্ধ আসামি। মোঃ মনির হোসেন বাদী হয়ে গত ২১ সেপ্টেম্বর ২৪ খ্রি. আদাবর থানায় মামলাটি দায়ের করেছিলেন।

আদাবর থানা সূত্রে আরো জানা যায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ঢাকা জেলার ধামরাই এলাকা থেকে মোঃ মনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com