সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

গুলিস্তানে দেশীয় অস্ত্রসহ এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির সিটিটিসি

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৮.৪৮ পিএম
  • ১১১ বার পড়া হয়েছে

গুলিস্তানে দেশীয় অস্ত্রসহ এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারকৃতের নাম- মাহবুব হোসেন (৩২)।

সোমবার (৩ মার্চ ২০২৫ খ্রি.) রাত ১১:১০ ঘটিকায় গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, সোমবার রাতে গোলাপ শাহ মাজার, গুলিস্তান ও আশপাশের এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং অপরাধসমূহ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করছিলো সিটিটিসি’র স্মাগলিং এন্ড ফেইক কারেন্সি টিম। রাত আনুমানিক ১১:০০ ঘটিকার দিকে গুলিস্থান গোলাপ শাহ মাজারের সামনে ছিনতাইয়ের চেষ্টা করছিলো এক ছিনতাইকারী। আশেপাশের মানুষের চিৎকার শুনে এগিয়ে যায় সিটিটিসির টিম। এ সময় জনসাধারণের সহযোগিতায় পেশাদার ছিনতাইকারী মাহবুবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মাহবুব পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। সে গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় চলাচলরত লোকজনের নিকট হতে গলার চেইন, মোবাইল, ব্যাগ ইত্যাদি ছিনতাই করতো।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com