সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী

মোটরসাইকেলযোগে ছিনতাই করে পালানোর সময় পেশাদার ছিনতাইকারী চক্রের তিনজন গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫, ৭.০৪ পিএম
  • ১১৭ বার পড়া হয়েছে

মোটরসাইকেলযোগে ছিনতাই করে পালানোর সময় ধাওয়া করে তিনদিক থেকে ব্যারিকেড দিয়ে পেশাদার ছিনতাইকারী চক্রের তিনজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। দ্বীন ইসলাম (৩৪), ২। জাহাঙ্গীর কবির (৩৫) ও মো: শরীফ (১৯)। এসময় তাদের হেফাজত হতে ছিনতাইকৃত একটি ভ্যানিটি ব্যাগ ও তিনটি মোবাইল ফোন এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৫খ্রি.) রাত ১১:৩০ ঘটিকায় মতিঝিলের আরামবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মতিঝিল থানা পুলিশের একটি টহল টিম নিয়মিত টহল ডিউটি করার সময় সংবাদ পায় কয়েকজন ছিনতাইকারী রাজারবাগ মোড় এলাকা হতে ছিনতাই করে ফকিরাপুলের দিকে পালিয়ে যাচ্ছে। টহল টিম বিষয়টি মতিঝিল থানার অন্যান্য টহল টিমকে অবহিত করে। সংবাদ পেয়ে টহল টিমগুলো ছিনতাইকারীদের গ্রেফতারের জন্য মতিঝিলের শাপলা চত্বর ও আরামবাগ এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক সাড়ে দশ ঘটিকায় ছিনতাইকারীরা দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ফকিরাপুল মোড় অতিক্রম করে মতিঝিল শাপলা চত্বরের দিকে যাওয়ার সময় আরামবাগ এলাকায় পৌঁছলে তিন দিক থেকে ব্যারিকেড দিয়ে তাদেরকে গ্রেফতারের জন্য ধাওয়া করে থানা পুলিশ। ছিনতাইকারীরা পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেলসহ দ্রুত পালানোর সময় সামনে থাকা একটি রিকশাকে সজোড়ে ধাক্কা দেয়। ফলে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে পুলিশ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় ছিনতাইকারী দলের কয়েকজন দৌঁড়ে পালিয়ে যায়।

মতিঝিল থানা সূত্রে আরো জানা যায়, গ্রেয়তারকৃতরা রাজারবাগ মোড় এলাকায় ধারালো চাকুর ভয় দেখিয়ে রিকশা আরোহী অজ্ঞাতনামা এক মহিলার কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ফোন ছিনতাই করে পালাচ্ছিলো। এ ঘটনায় মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা রাজধানীর বিভিন্ন স্থানে সময় সুযোগ বুঝে মোটরসাইকেলযোগে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের নিকট হতে অর্থসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নিতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com