বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পিরোজপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৪.০১ এএম
  • ১১৩ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ-শ্রদ্ধা আর ভালোবাসায় নানা আয়োজনে পিরোজপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় বলেশ্বর ঘাটের শহীদ স্মৃতি স্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সাথে সাথে শহরের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে ও সড়কে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এর পরে শহীদ স্মৃতি স্তম্ভে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো: শহিদুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ প্রমুখ।
এসময় বাংলাদেশ সেনাবাহিনী, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ, সরকারি মহিলা কলেজ, স্বাস্থ্য বিভাগ, জেলা তথ্য অফিস, গণপূর্ত বিভাগ, সড়ক বিভাগ, জণস্বস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, পিরোজপুর প্রেসক্লাব, জেলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন সহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুলেল শ্রদ্ধা জানান।
এ ছাড়াও সকাল ৯ টায় জেলা সার্কিট হাউজ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৯টায় পিরোজপুর সরকাবি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় মেলা-২০২৪ এর উদ্বোধন করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যুদ্ধঅহত মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। এ ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com