শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বরগুনাতে বিশাল আকৃতির অজগর উদ্ধার করে বনে অবমুক্ত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ২.০৯ এএম
  • ১৪১ বার পড়া হয়েছে

মল্লিক জামাল,স্টাফ রিপোর্টার:-বরগুনার তালতলী উপজেলার কবিরাজ পাড়া গ্রাম থেকে একটি সাড়ে ৭ ফিট দৈর্ঘ্যের অজগর সাপ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করেছে বন বিভাগ।

বুধবার (২৩ অক্টোবর) সকাল দশটায় তালতলী উপজেলার কবিরাজ পাড়া গ্রামের বাসিন্দা বশিরের বাড়িতে ইলিশ মাছ ধরার জালে প্যাচানো অবস্থায় অজগর সাপটি দেখতে পায় স্থানীয়রা।

সোনাকাটা ইউনিয়ন ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোসা: নুরজাহান বেগম বলেন, বশিরের বাড়ির লোকজন সকাল বেলা ইলিশের জালে প্যাঁচানো আজগর সাপটি দেখেন। তাদের দেখে অজগরটি ফোস ফোস করে শব্দ করলে তারা ভয় পেয়ে দৌড় দিয়ে বাড়ির মধ্যে যান। পরে আমাদের খবর দিলে ৭নং সোনাকাটা ইউনিয়নের যুবদলের সদস্য সচিব মো: সোহাগ খান, ও মো: মাসুদ রানার নেতৃত্বে আমরা বন বিভাগকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে বড়বগী নিশানবাড়িয়া বিট কর্মকর্তা মোঃ হায়দার হোসেন বলেন, স্থানীয়দের খবর পেয়ে সাপ ধরার টিমসহ ঘটনাস্থলে গেলে অজগরটিকে জালে প্যাঁচানো অবস্থায় দেখতে পাই। বশিরের বাড়ি থেকে সাড়ে সাত ফিট দৈর্ঘ্যের অজগরটি উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com