সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

কাউখালাীতে চুরি যাওয়ার ৬ ঘন্টার মধ্যে স্বর্ন ও টাকা উদ্ধার; আটক ২ চোর

  • আপডেট সময় রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ৭.৫৫ পিএম
  • ১৫১ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ-পিরোজপুরের কাউখালীতে চুরি হয়ে যাওয়ার ছয় ঘন্টার মধ্যে স্বর্ন ও টাকা উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় দুই চোরকে আটক করা হয়েছে। আসামীদের আজ রবিবার (২৭ অক্টোবর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর নির্দেশনায় ও কাউখালী থানার অফিসার ইন চার্জ মোঃ সোলায়মানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন এসআই রিপন বিশ্বাস। আটক মাহফুজ খান (২৩) কাউখালী উপজেলার দাশেরকাঠি এলাকার আজিজ খানের ছেলে ও রাকিব (২০) একই এলাকার খায়রুল ইসলামের ছেলে।
জানা গেছে, ওই এলাকার মিজানুর রহমান সরদারের বাসা থেকে আলমারির মধ্যে রাখা দোকানের ক্যাশের নগদ টাকা, আলমারির ড্রয়ারে থাকা স্বর্ণের ১ টি রুলি, ১ টি চেইন, ১ টি আংটি ও কানের দুল ২ জোড়া। এছাড়াও রূপার চেইন ১ টি, নুপুর ২ জোড়া ও চুড়ি ১ জোড়াসহ  প্রায় ২ লাখ ৮৮ হাজার টাকার স্বর্ণ ও রূপার অলংকার চুরি হয়। এতে কাউখালী থানায় বাদী হয়ে অভিযোগ করেন মিজানুর রহমান।
এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইন চার্জ মোঃ সোলায়মান জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার রাত ১১ টার দিকে আসামীরা আটক হয়। চুরি হয়ে যাওয়া কিছু স্বর্ন ও টাকা উদ্ধার করা হয়েছে। আসামীদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে বাকী মালামাল উদ্ধার করা হবে। চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com